Monday, April 6, 2026

লম্ফঝম্ফ বন্ধ করুন: ন্যায়যাত্রা থেকেই অধীরকে নির্দেশ রাহুলের

Date:

Share post:

I.N.D.I.A. জোটে অপরিহার্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ছাড়া এই জোট এগিয়ে নিয়ে যাবে না। ঘরোয়া বৈঠকে এই মত প্রকাশ করেছেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই পরিস্থিতিতে বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhirranjan Chowdhuri) যদি শাসকদলের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করেন, তাহলে তার ফল ভালো হবে না। এই কারণে অধীরকে লম্ফঝম্ফ বন্ধ করার নির্দেশ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার, নাগাল্যান্ডে ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতিকে ফোন করেন রাহুল।

লোকসভা ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে ছোটখাটো সমস্যা আছে ওদিন সাংবাদিক বৈঠকে সরাসরি স্বীকার করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। যদিও তাঁর মন্তব্য , আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত ইতিবাচক আলোচনা চলছে। কংগ্রেস সূত্রে খবর, বাংলায় তৃণমূলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আসন ভাগাভাগির কাজ সুনিশ্চিত করতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে নিজে কথা বলেছেন রাহুল গান্ধী৷ লোকসভা নির্বাচনের আগে বাংলার শাসকদল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কোনওভাবেই কোনও বিরুপ মন্তব্য যাতে অধীর না করেন, সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাহুল। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বের ফাঁকে অধীরের সঙ্গে একান্ত আলাপচারিতায় পশ্চিমবঙ্গের পথ নির্দেশ দেওয়ার পরেই মঙ্গলবার নাগাল্যান্ডের সাংবাদিক বৈঠকে I.N.D.I.A. জোটের আসন ভাগাভাগি নিয়ে মন্তব্য করার সময়ে রাহুলকে এত বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছে বলেই কংগ্রেস সূত্রের দাবি৷

সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গত শুক্রবার দলীয় নেতৃত্বের সঙ্গে একান্ত বৈঠকে সাফ জানান, ইন্ডিয়া জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই খাড়গে সুস্পষ্ট আভাস দেন বিজেপি বিরোধিতায় তৃণমূল সভানেত্রীকে সঙ্গে নিয়েই পথ চলতে চায় কংগ্রেস এবং I.N.D.I.A. জোট।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...