Monday, April 6, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ ম্যাচ, নিজেদের শক্তি পরীক্ষায় আজ টিম ইন্ডিয়া!

Date:

Share post:

সামনেই ২০-২০ বিশ্বযুদ্ধ (T20 World Cup) , তেইশের আক্ষেপ হতাশা কাটাতে চব্বিশের বিশ্বকাপ জিততে চায় মেন ইন ব্লু। কিন্তু আজই শেষ সুযোগ। আফগানদের (Afghanistan Cricket Team) বিরুদ্ধে এই ম্যাচের পর আর কোনও টি ২০ খেলার সুযোগ নেই ভারতীয় ক্রিকেট দলের কাছে। ইতিমধ্যেই সিরিজ ২-০ তে জিতে নিয়েছে রোহিত ব্রিগেড। তাই আজকের খেলা নিছক নিয়মরক্ষার। কিন্তু ভারতের থিঙ্ক-ট্যাঙ্ক মনে করছে আজই ভারতের (Indian Cricket Team) শক্তি আর দুর্বলতার পরীক্ষা হয়ে যাবে।

আজ বিরাটের (Virat Kohli)ঘরের মাঠে ম্যাচ। প্রায় ১৪মাস পর এই ফরমেটে কাম ব্যাক করেছেন রোহিত- বিরাট। জল্পনা উড়িয়ে তাদের টি ২০ বিশ্বকাপে দেখা যাবে বলে নিশ্চিত করেছে বিসিসিআই। কিন্তু প্রথম দুটো ম্যাচে রোহিতের (Rohit Sharma) ঝুলিতে শূন্য ছাড়া আর কিছুই নেই। বিরাট খেলেছেন একটা ম্যাচে, তাতে বেশ বড় ইনিংস করবেন বলে মনে করা হচ্ছিল। যদিও সেটা সম্ভব হয়নি কিন্তু ব্যাট হাতে সাবলীল লেগেছে তাঁকে।বেঙ্গালুরুতে বিরাটের থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকবে। এই ম্যাচে দুজনের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবেন নির্বাচকরা। রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই এই সিরিজে। তবে তাঁর ব্যাটিং প্রবল চিন্তায় রেখেছে। এই সিরিজে হ্যাটট্রিক আটকানোই চ্যালেঞ্জ রোহিতের। শিবম দুবে ব্যাক টু ব্যাক ভাল পারফরমেন্সে ভারতের ভরসার জায়গা হয়ে উঠেছেন। অনেকে আবার তাঁকে হার্দিক পান্ডের বিকল্প ভাবতেই শুরু করেছেন। রিঙ্কু সিং লোয়ার মিডল অর্ডারে ভারতকে স্বস্তিতে রেখেছে। যেহেতু ভারত সিরিজ জিতে রয়েছে তাই বোলিং কম্বিনেশন নিয়ে আজ পরীক্ষা করতে পারেন রোহিত- রাহুলরা। আবেশ এবং কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা রয়েছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...