Sunday, March 15, 2026

৬ ফেব্রুয়ারি হবে ভোট, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের দিন ঘোষণা কমিশনের

Date:

Share post:

বিজেপির হার নিশ্চিত বুঝেই মেয়র নির্বাচন নিয়ে শুরু হয়েছিল গড়িমশি। তবে মামলা আদালতে পৌঁছানোর পর এবার ‘পথে এলো’ নির্বাচন কমিশন। অবশেষে চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনের দিন ঘোষণা হলো ৬ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার বেলা ১১ টায় এই নির্বাচন হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে দশটায় কর্পোরেশনের যুগ্ম কমিশনার ঈশা কম্বোজ হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে কাউন্সিলরদের জানিয়ে দেন মেয়র নির্বাচন স্থগিত রাখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সরকারিভাবে জানানো হয় প্রিসাইডিং অফিসার অনিল মসিহ অসুস্থ হওয়ায় নির্বাচন স্থগিত রাখা হয়েছে। তিনি পিঠের ব্যাথার জন্য বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। মজার বিষয় হল, অনিল মসিহ অসুস্থ হওয়ার একদিন আগেই, অর্থাৎ ১৬ জানুয়ারি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সচিব গুরিন্দর সোধিও পিঠে ব্যথার কারণে চিকিৎসা ছুটিতে গিয়েছিলেন। এই সব অসুস্থতা শুরু হয় গত সোমবার কংগ্রেস এবং আম আদমি পার্টি যৌথভাবে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর।

এরপর মেয়র নির্বাচন নিয়ে এই গড়িমসির বিরুদ্ধে বৃহস্পতিবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদন জানায় আম আদমি পার্টি। এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। ডেপুটি কমিশনার বিনয় প্রতাপ সিং সন্ধ্যায় ঘোষণা করেন আগামী ৬ ফেব্রুয়ারিকে মেয়র নির্বাচন হবে। অন্যদিকে বিরোধীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে। পরবর্তী শুনানির দিন ২৩ জানুয়ারি।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...