Wednesday, April 8, 2026

অনুষ্কার অযোধ্যা কানেকশন! রামমন্দির উদ্বোধনের আগেই প্রকাশ্য়ে

Date:

Share post:

ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে সপরিবারের অযোধ্যায় উপস্থিত থাকবেন অনুষ্কা শর্মা। তবে অন্য যে কোনও সেলিব্রিটির রামলালার প্রাণপ্রতিষ্ঠার (consecration) অনুষ্ঠানে যোগ দেওয়ার যে কোনও কারণ থাকতে পারে, অনুষ্কা কিন্তু যাবেন নিজের জন্মসূত্রের জন্যই। জানা গেল সেই তথ্যই।

রামমন্দির কর্তৃপক্ষ দেশের তাবড় সেলিব্রিটিদের (celebrity) আমন্ত্রণ জানিয়ে জৌলুস বাড়ানোর চেষ্টায় ২২ জানুয়ারি। সেই মতো অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকার থেকে বিরাট কোহলি, অনুষ্কা শর্মাও পেয়েছেন সেই আমন্ত্রণ। তবে সোশ্য়াল মিডিয়ায় অনেক সেলিব্রিটি ঘটা করে আমন্ত্রণ ও যোগদানের বিষয়টি ঘটা করে প্রকাশ করলেও প্রচার করেননি বিরাট বা অনুষ্কা কেউই। তবু বাজারে রটে গিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় এই সেলিব্রিটি দম্পতি উপস্থিত থাকছেন ২২ তারিখের অনুষ্ঠানে।

তবে অনুষ্কা উপস্থিত থাকলে হয়তো অযোধ্যার সঙ্গে তাঁর নিজস্ব যোগসূত্রের জন্যই পৌঁছাবেন অযোধ্যা। এই শহরেই জন্মেছিলেন বলিউড তারকা। অযোধ্যার সেনা হাসপাতালে ১৯৮৮ সালের ১ মে তিনি জন্মেছিলেন। কর্মসূত্রে তাঁর বাবা অজয় শর্মা ভারতীয় সেনার (Indian Army) একজন আধিকারিক ছিলেন। সেই সূত্রে অনুষ্কার জন্মের সময় তিনি অযোধ্যায় পোস্টিংয়ে ছিলেন। অনুষ্কাও বাবার সূত্রেই জন্মলগ্ন থেকে জুড়ে রয়েছেন অযোধ্যার সঙ্গে। সেই টানেই সপরিবারে ২২ জানুয়ারি তাঁর অযোধ্যা যাওয়ার সম্ভাবনা।

Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...