Saturday, June 20, 2026

ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২০৬, ক্রিজে রয়েছেন অনুষ্টুপ এবং অভিষেক

Date:

Share post:

আজ ঘরের মাঠ ইডেন গার্ডেন্স-এ রঞ্জিট্রফির তৃতীয় ম্যাচ খেলতে নামে বাংলা। প্রতিপক্ষ ছত্তিশগড়। প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২০৬ । বাংলার হয়ে ক্রিজে রয়েছেন অনুষ্টুপ মজুমদার এবং অভিষেক পোড়েল। অনুষ্টুপ ৫৫ রানে অপরাজিত। এবং অভিষেক অপরাজিত ৪৭ রানে।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ছত্তিশগড়। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। মাত্র ১২ রানে আউট হন ওপেনার সৌরভ পাল। ২২ রান করেন শ্রেয়াংশ ঘোষ। ৪৯ রান করেন সুদীপ কুমার ঘরামি। এদিনও ব্যাট হাতে ব্যর্থ বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। ১৯ রানে আউট হন তিনি। কেরিয়ারের শেষ রঞ্জি খেলতে নামা বঙ্গ অধিনায়কের পারফরম্যান্স আহামরি নয়। এর আগে গত দুই ম্যাচের দুই ইনিংসে তাঁর রান ৩২, ৩। একটা সময়ে ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। তবে চাপের মুখে ফের একবার জ্বলে ওঠেন অনুষ্টুপ। পয়া ইডেনে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ হাজার রান পূর্ণ করলেন রুকু। ৯৪ বলে ৫৫ রানে ক্রিজে রয়েছেন তিনি। তাঁর এই ইনিংসে রয়েছে আটটি চার। অনুষ্টুপের সঙ্গে লড়াই করছেন তরুণ উইকেটকিপার-ব্যাটার অভিষেক। ৭৫ বলে ৪৭ রানে অপরাজিত রয়েছেন এই বাঁহাতি ব্যাটার।ইনিংস সাজিয়েছেন ৬টি চার ও ১টি ছক্কা। ছত্তিশগড়ের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রবি কিরণ, সৌরভ মজুমদার, জীবেশ বুট্টে এবং বাসুদেব বারেথ।

আরও পড়ুন- কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্তিনার কোচের দায়িত্বে স্কালোনি

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...