Saturday, June 20, 2026

মাঝ আকাশে কার্গো বিমানে আগুন! মিয়ামি বিমানবন্দরে জরুরি অবতরণ

Date:

Share post:

অন্যান্যদিনের মতো বৃহস্পতিবারেও নির্ধারিত সময়ে গন্তব্যের দিকে পাড়ি দেয় অ্যাটলাস এয়ারের একটি কার্গো বিমান (An Atlas Air cargo plane)। প্রাথমিকভাবে সব স্বাভাবিক ছিল। আচমকাই বিমানে আগুন ধরে যায়। একেবারের সিনেমার মতো আকাশ থেকে আগুনের ফুলকি ঝড়ে পড়তে দেখা যায়। এরপরই বোয়িং ৭৪৭-৮ মডেলের বিমানটির জরুরি অবতরণ করানো হয় মিয়ামি বিমানবন্দরে (Miami International Airport)। বিমানের এমন পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। কেউ হতাহত হয়নি। তবে দুর্ঘটনার সময় বিমানে কতজন ক্রু মেম্বার ছিলেন বা তাঁদের কী অবস্থান ছিল সেটা এখনও স্পষ্ট নয়।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চারটি জেনারেল ইলেকট্রিক GEnx ইঞ্জিন দ্বারা চালিত বিমানের বাম ডানা আগুনে পুড়ছে। সেখান থেকে বড় বড় ফুলকি ঝরে পড়ছে। তবে তাৎক্ষণিকভাবে এসব ভিডিওয়ের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রাত সাড়ে ৮টা নাগাদ যখন বিমান ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন ক্রুরা কন্ট্রোল টাওয়ারকে আগুন লাগার সম্ভাবনার কথা অবগত করেছিলেন বলে খবর। অ্যাটলাস এয়ার জানিয়েছে যে কী কারণে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে।

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...