Tuesday, March 24, 2026

রাবণ মন্দিরে প্রতিষ্ঠা হবে রামমূর্তি, অযোধ্যার সঙ্গে সাজছে বিসরখ

Date:

Share post:

অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার দিন রাবণ জন্মভূমিতেও হবে রামের পুজো। রাবণের মন্দিরে প্রতিষ্ঠা হবে রাম দরবার। অযোধ্যার পাশাপাশি ১০দিন আগে থেকে সেজে উঠেছে উত্তর প্রদেশের নয়ডার বিসরখ গ্রামের রাবণ মন্দিরও।

প্রচলিত বিশ্বাস অনুসারে, নয়ডার বিসরখ গ্রামে বিশ্বশ্রবা মুনি ও কৈকশি মহাদেবের সাধনা করেছিলেন। মহাদেবের বরে জন্ম হয়েছিল রাবণের। বিসরখ গ্রামের মানুষ তাই তাঁদের গ্রামকেই রাবণের জন্মস্থান হিসাবে মেনে এসেছেন। এই গ্রামেই রয়েছে রাবণের মূর্তি। পাশাপাশি হর-পার্বতী ও কুবেরের মূর্তিও রয়েছে এই মন্দিরে। এবার সেই মন্দিরে প্রতিষ্ঠা হবে রামের মূর্তি।

অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনকেই রাবণ মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠার দিন হিসাবে বেছে নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। বিসরখের মন্দিরে প্রতিদিন প্রথা মেনে রাবণের পুজো হয়। রাম দরবার প্রতিষ্ঠার আগে তাই ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে অন্যান্য উপাচারও। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন রামায়ণ পাঠ হবে মন্দিরে। সুন্দরকাণ্ড পর্যন্ত রামায়ণের পাঠ হবে। পুজোর পরে ভাণ্ডারার আয়োজন করা হয়েছে। গ্রামবাসীদের মধ্যে মিষ্টি বিলি করা হবে। মন্দিরে প্রথমবার রাবণের পুজোর পর হবে রামের পুজোও।

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...