Wednesday, April 8, 2026

উত্তরপ্রদেশে আবাসের ঘর পেতে কত ঘুষ জানেন? চাপা রইল না তথ্য

Date:

Share post:

রাজ্যের আবাস যোজনার কোটি কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই যুক্তিতে, পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা ও বাড়ির হিসাবে গরমিল। কিন্তু যোগী রাজ্যে কী অবস্থা জানেন? সাধারণ মানুষ অকপটে স্বীকার করছেন কত টাকা ঘুষ দিয়ে আবাসের ঘর পেতে হচ্ছে তাঁদের। উত্তরপ্রদেশের বদাউনে (Badaun) বিজেপি সাংসদের হাত থেকে ঘরের প্রতীকী চাবি নিয়ে এসে এমনটাই বলে ফেললেন এক বৃদ্ধা। সেই ভিডিও ব্যাপক ভাইরালও (viral video) হল। কিন্তু এই দুর্নীতির কোনও তদন্ত কী করবে কেন্দ্রের বিজেপি সরকার?

একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগ তুলে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে জট মেটানোর প্রতিশ্রুতিও পেয়েছেন কেন্দ্রের তরফে। রাজ্যে বারবার এসেছে কেন্দ্রের তদন্তকারী দল। তারপরেও রাজ্যের মানুষ প্রাপ্য টাকা, পরিষেবা থেকে বঞ্চিতই রয়ে গিয়েছেন। এমনিক বেনিয়মের কোনও রিপোর্টও পেশ করতে পারেনি তদন্তকারীরা। কিন্তু যোগী রাজ্যে তো সবার সামনে চলে এল ঘুষ দিয়ে বাড়ি নেওয়ার কাহিনী।

উত্তরপ্রদেশের বদাউনের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ ধর্মেন্দ্র কাশ্যপের (Dharmendra Kashyap) হাত দিয়ে বিলি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) ঘরের প্রতীকী চাবি। সেই সময় এক বৃদ্ধা চাবি হাতে পেয়ে অনুষ্ঠানের সঞ্চালককে জানাচ্ছেন চাবি পেয়ে তিনি খুশি। ফের সঞ্চালক প্রশ্ন করছেন বাড়ির জন্য কাউকে টাকা দিতে হয়নি তো? উত্তরে বৃদ্ধা জানাচ্ছেন তিনি ৩০ হাজার টাকা দিয়েছেন বাড়ি পেতে।

তবে বিশেষ নজর কাড়া এর পরের অংশ। বৃদ্ধার উত্তরে একটুও অপ্রস্তুত নন বিজেপি সাংসদ থেকে উপস্থিত নেতারা। এমনকি ঘুষ (bribe) দিয়ে বৃদ্ধা ধন্যবাদও জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যেন, মাথার ওপর ছাদ পেতে টাকা দেওয়াটাই দস্তুর। তাই বৃদ্ধারও কোনও অভিযোগ নেই এই বিষয়ে। আর অসহায় দরিদ্র মানুষকে তাঁদের ন্যায্য মাথা গোঁজার আশ্রয় ‘পাইয়ে’ দিয়ে বিজেপি শাসিত যোগী রাজ্যে বুক ফুলিয়ে ঘুরছে নেতারা।

Related articles

বিজেপি শাসিত মধ্যেপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...