Tuesday, March 24, 2026

অযোধ্যার রামমন্দিরের ‘সম্পদ’ রক্ষার ভার কলকাতার, প্রস্তুতি টাঁকশালে

Date:

Share post:

রেল বা আকাশ পথে আগেই জুড়েছিল অযোধ্যা-কলকাতা। এবার অযোধ্যার রামমন্দির প্রতিষ্ঠার সঙ্গে এবার নতুন সম্পর্ক স্থাপিত হল সিটি অফ জয়-এর। কলকাতা টাঁকশালক দেওয়া হল অযোধ্যার উপহার রক্ষার দ্বায়িত্ব। দেশের নিরাপদ শহরের তালিকায় কলকাতাকে সেরার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সরকার। এবার সেই নিরাপদ হাতে উঠতে চলেছে মূল্যবান উপহার রক্ষার দ্বায়িত্ব।

রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে রামলালার ভক্তরা সাজিয়ে আনছেন উপহারের ডালি। তার মধ্যে সোনা-রুপা-প্ল্যাটিনামের উপহারও রয়েছে। মন্দির উদ্বোধনের আগেই পৌঁছে গিয়েছে অসংখ্য মূল্যবান ধাতুর তৈরি উপহার। ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের সময়ে মন্দির সাধারণ ভক্তদের জন্য বন্ধ হয়ে গেলেও পরে আবার খুলে দেওয়া হবে সাধারণ ভক্তদের জন্য মন্দিরের দরজা। সেই সময়ও অনেক সোনা বা মূল্যবান ধাতুর উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই উপহার উত্তরপ্রদেশের মন্দিরে কতটা নিরাপদ তা নিয়ে হয়তো দ্বিধায় মন্দির কর্তৃপক্ষ তথা কেন্দ্র সরকার। তাই বেছে নেওয়া হয়েছে কলকাতা টাঁকশালকেই। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে ধাতুর উপহারকে গলিয়ে ধাতুর বাট তৈরি করে ফেলা হবে। সেই রূপে টাঁকশালে জমা থাকবে উপহার। তবে এই দীর্ঘ পদ্ধতিতে সময় লাগবে অনেক। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়েছে কলকাতা টাঁকশাল ও রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন কলকাতা টাঁকশাল ও দিল্লি থেকে রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকরা। মন্দির উদ্বোধনের পরেও ১৫ দিন তাঁরা অযোধ্যায় থাকবেন। উদ্বোধনের অনুষ্ঠান শেষ হয়ে গেলে কেন্দ্র সরকার, রামমন্দির ট্রাস্টরে সদস্য ও রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হবে। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে কিভাবে বাকি উপহার সংরক্ষণ করা হবে।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...