Tuesday, June 23, 2026

শুক্রেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কবে থামবে দু.র্যোগ? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

বৃহস্পতিবারের মতো শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশায় (Fog) মুখ ঢেকেছে রাজ্য। বেলা বাড়তে সূর্যের মুখ দেখা গেলেও বইছে ঠান্ডা হাওয়া। পাশাপাশি বৃহস্পতিবারের বৃষ্টির (Rain) জেরে অনুভূত হচ্ছে কনকনে ঠাণ্ডা। যার জেরে কার্যত জুবুথুবু অবস্থা বঙ্গবাসীর। স্বাভাবিকের অনেকটা নিচে সর্বোচ্চ তাপমাত্রা (Temperature)। কিন্তু আকাশে মেঘ থাকার কারণে রাতে পারদপতনে বাধা। বৃহস্পতিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের ২ জেলায়, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়েও। এছাড়াও উত্তরবঙ্গের এই দুই জেলায় তুষারপাতেরও (Snowfall) সম্ভাবনা রয়েছে। তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, আপাতত কুয়াশার হাত থেকে রেহাই মিলবে না রাজ্যবাসীর।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। এছাড়াও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। অন্যদিকে কলকাতায় তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। শুক্রবার শহরে সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে কনকনে ঠান্ডা না থাকলেও শীতের আমেজ বজায় থাকবে। এদিকে কুয়াশা ও বৃষ্টির কারণে উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিন থেকে চার দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই। হিমাঙ্কের নীচে নামতে পারে দার্জিলিঙের তাপমাত্রা।

 

 

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...