Wednesday, March 4, 2026

অসমে রাহুলের ন্যায় যাত্রায় হামলা বিজেপির, অভিযোগ দায়ের

Date:

Share post:

অসমে আক্রান্ত ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর এই কর্মসূচিতে হামলা চালালো বিজেপির যুব শাখার সদস্যরা। শনিবার অসমের লখিমপুর জেলার বগিনদী থেকে যাওয়ার সময় এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেসের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে।

কংগ্রেসের তরফে অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই ঘটনার নিন্দা করে জানানো হয়েছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন যুব কংগ্রেসের গাড়ি লক্ষ্য করে এই নির্লজ্জ হামলা চালানো হয়েছে বিজেপির দুষ্কৃতীদের তরফে। বিজেপির গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে কংগ্রেসের তরফে আর্জি জানানো হয়েছে পুলিশের কাছে। যদিও এই ঘটনায় বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

spot_img

Related articles

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...