Tuesday, June 9, 2026

চাঁদের মাটিতে জাপান, ইসরোর রেকর্ড ভাঙলো কি? 

Date:

Share post:

ভারতের পর এবার জাপান (Japan is on Moon now)। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চন্দ্রাভিযানের (Luner Mission) কৃতিত্ব রইল এশিয়ার দখলেই। ইসরোর (ISRO) অভিযানের পাঁচ মাসের মধ্যে চন্দ্র অভিযানের সাফল্য পেলেও ব্যর্থতার সামান্য ছাপ থেকে গেল জাপানি মহাকাশ গবেষণা সংস্থার মুকুটে।

২০২৩ সালের ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে বিক্রম ও প্রজ্ঞানকে অবতরণ করাতে পেরেছিল ভারত। রাশিয়া পাল্লা দিয়েছিল টক্কর দিতে, কিন্তু লুনা ২৫ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছিল। ISRO কোন ভুল করেনি। যদিও জাপানের চন্দ্র অভিযান মসৃণ হয়নি। চাঁদের মাটিতে মহাকাশযানের অবতরণ হলেও যে কারণে এই অভিযান তা সাফল্য পাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। চাঁদের মাটিতে কাজ করার জন্য সৌরশক্তিই ভরসা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের মহাকাশযান ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ (SLIM)-এ সৌরশক্তি পৌঁছচ্ছে না। যদি এর ফলে চাঁদের মাটি স্পর্শ করার কৃতিত্ব কমবে না, কিন্তু যান্ত্রিক ত্রুটি দ্রুত সারানো না গেলে জাপানের চন্দ্রাভিযান  যে সে দেশের মহাকাশ গবেষণায় খুব একটা লাভজনক হবে না সেটা স্পষ্ট।

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...