Saturday, April 4, 2026

লাইনে ডিউটি চলাকালীন দুর্ঘ.টনায় মৃ.ত ৩ কর্মী, কাঠগড়ায় রেল

Date:

Share post:

রেল লাইনে সিগন্যালিংয়ের কাজ চলাকালীন ট্রেনের ধাক্কায় মৃত ৩ রেলকর্মী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে। এই দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগ। ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ।

সোমবার রাত ৮ বেজে ৫৫ মিনিট নাগাদ। লোকাল ট্রেন চার্চগেট স্টেশনে ঢোকার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তিন কর্মীরা। ভাসাই রোড এবং নাইগাঁও স্টেশনের মাঝে একটি সিগন্যালিং পয়েন্ট ঠিক করছিলেন কর্মীরা। তখনই ঘটে এই দুর্ঘটনা। রেল জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সিগন্যালিং ইন্সপেক্টর বাসু মিত্র, ইলেক্ট্রিক্যাল সিগন্যালিং মেইনটেনার সোমনাথ উত্তম এবং হেল্পার শচীন ওয়াংখেড়ের। প্রত্যেকেই পশ্চিম রেলের মুম্বই ডিভিশনের কর্মী ছিলেন। তবে এই দুর্ঘটনায় প্রশাসনিক সমন্বয়ের অভাব রয়েছে বলে অনুমান করা হচ্ছে। প্রশ্ন উঠছে, রেলকর্মীরা লাইনে কাজ করছেন দেখেও চালক ট্রেনটিকে দাঁড় করালেন না কেন? তবে কি চালকের কাছে এই বিষয়ে তথ্য ছিল না? সাধারণত লাল পতাকা টাঙিয়ে লাইনে কাজ করেন রেলকর্মীরা। এক্ষেত্রে কী সেই নিয়ম মানা হয়নি? ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে রেলের তরফে মৃতদের পরিবারকে ৫৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে।

এছাড়াও নিয়ম মতো শচীন ওয়াংখাড়ে এবং সোমনাথের পরিবার ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। আগামী ১৫ দিনের মধ্যে সেই টাকা মেটানো হবে। অন্যদিকে চিফ সিগন্যালিং ইন্সপেক্টর বাসু মিত্রের পরিবার পাবে ১.২৪ কোটি টাকা। এছাড়াও চাকরির সময়কালের অন্যান্য যে আর্থিক বকেয়া রয়েছে, তাও সময়মতো মিটিয়ে দেওয়া হবে।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...