Monday, April 6, 2026

সুপার কাপে সেমিফাইনালে নামার আগে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ কুয়াদ্রাতের

Date:

Share post:

আগামিকাল সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই ম্যাচে নামার আগে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। কুয়াদ্রাত জানান, ডার্বি ম্যাচে মোহনবাগান দলের ২ থেকে ৩ জন ফুটবলারের লাল কার্ড দেখা উচিত ছিল যেখানে তাঁর দল সেমিফাইনালের আগে খারাপ রেফারিং এর কারণে সমস্যায় পড়েছে। বিশেষত বোরহার মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে না পাওয়ার কারণে স্বাভাবিকভাবেই চিন্তিত কুয়াদ্রাত।

বুধবার সুপার কাপের সেমিফাইনালে খেলতে নামবে ইস্টবেঙ্গল। তার আগের দিন সংবাদমাধ্যমে রেফারি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে কুয়াদ্রত বলেন, “আগের ম্যাচে মোহনবাগানের অন্তত তিন জন ফুটবলারের লাল কার্ড দেখার কথা। কিন্তু আমাদের ফুটবলারকে কড়া ট্যাকেল করার পরেও কোনও হলুদ কার্ড দেখানো হয়নি। এই ধরনের রেফারিং খুবই খারাপ।”

এদিকে সুপার কাপ সেমিফাইনালে ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান ইস্টবেঙ্গল হেড কোচ। প্রতিপক্ষ জামশেদপুরকে সমীহ করে তিনি জানিয়েছেন সেমিফাইনাল ম্যাচ কঠিন হতে চলেছে। জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল অনেক অভিজ্ঞ এবং ভারতীয় ফুটবলের অন্যতম সফল একজন কোচ।

আরও পড়ুন- ঘোষণা আইসিসি ২০২৩ একদিনের বর্ষসেরা দল, দলে অধিনায়ক রোহিত, আর কান ভারতীয় আছেন সেই দলে?

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...