Monday, April 6, 2026

অবাককাণ্ড! অযোধ্যার রাম মন্দিরে রামলালার দর্শনে হাজির হনুমান

Date:

Share post:

গত ২২ জানুয়ারি রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে হয়েছে অযোধ্যা রাম মন্দিরে। ২৩ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য রামলালার দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। এই উপলক্ষ্যে প্রভুর দর্শনে ভক্তদের ভিড় জমেছে মন্দিরে। কিন্তু ভক্তদের ভক্তির এই বন্যায় ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা! যা শুনলে আপনিও অবাক হবেন।

রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রাম মন্দিরে আগমন ঘটল হনুমানের। তাও আবার সরাসরি সেই হনুমান সরাসরি চলে গেল মন্দিরের গর্ভগৃহে। একেবারে রাম লালার উৎসব মূর্তির সামনে গিয়ে হাজির হল সেই হনুমান। দেখে মনে হল এ যেন স্বয়ং হনুমান এসে রাম লালার দর্শন করে গেলেন।

ট্রাস্ট সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ এই অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনার কথা জানিয়েছে। ট্রাস্ট আরও বলেছে, ‘আজ শ্রী রাম জন্মভূমি মন্দিরে ঘটে যাওয়া একটি সুন্দর ঘটনার বর্ণনা, ২৩ জানুয়ারি বিকেল ৫:৫০ নাগাদ, একটি হনুমান দক্ষিণ গেট থেকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে এবং রাম মূর্তির কাছে পৌঁছেছিল। বাইরে মোতায়েন নিরাপত্তা কর্মীরা এটা দেখে বানরের দিকে ছুটে যায় এই ভেবে যে বানরটি মূর্তি মাটিতে ফেলে দেবে। কিন্তু পুলিশের সদস্যরা হনুমানের দিকে ছুটে যেতেই সে শান্তভাবে উত্তরের গেটের দিকে ছুটে যায়। গেট বন্ধ থাকায় সে পূর্ব দিকে অগ্রসর হন এবং দর্শনার্থীদের ভিড়ের মধ্য দিয়ে পূর্ব দিকের গেট দিয়ে বের হয়ে যান এবং কাউকে কোনও অসুবিধা করেনি। নিরাপত্তাকর্মীরা বলছেন, ‘আমাদের মনে হল যেন হনুমানজি নিজেই রামলালাকে দেখতে এসেছেন।’

আরও পড়ুন- মিটবে জলের স.মস্যা! ১৭৬০ কোটি টাকা ব্যয়ে বাংলার বৃহত্তম জল শোধানাগার গড়ছে রাজ্য

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...