Tuesday, June 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল এফসি। সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারালো কার্লোস কুয়াদ্রাতের দল। ইস্টবেঙ্গলের দুই গোলদাতা হলেন হিজাজি এবং সিভেরিও। ছ’বছর পর আবার সুপার কাপের ফাইনালে উঠল লাল-হলুদ ব্রিগেড।

২) দল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওঠায় সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। তবে এখনই উচ্ছ্বাস দেখাতে নারাজ লাল-হলুদের হেড স্যর। জামশেদপুর এফসির বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, ট্রফি না জিততে পারলে কোনও মূল্য থাকবে না।

৩) আজ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ । প্রথম টেস্টে নেই বিরাট কোহলি। হায়দরাবাদে প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সাবধানী ভারতীয় শিবির। হায়দরাবাদে তিন স্পিনার নিয়ে নামতে পারে ভারত। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার খেলা নিশ্চিত। অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের মধ্যে এক জন সুযোগ পাবেন প্রথম একাদশে।

৪) আগামী দিনে কি ভারতীয় দলে সুযোগ পাবেন চেতেশ্বর পুজারা, অজিঙ্কে রাহানে? দুই অভিজ্ঞ ব্যাটারের সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা আছে? ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে আগের দিন উত্তর দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত বলেন, আমরা ওদের নিয়ে ভেবেছি। কিন্তু তরুণ খেলোয়াড়েরাই বা আর কবে সুযোগ পাবে? ব্যাপারটা নিয়ে আমরা যথেষ্ট ভেবেছি।

৫) মহিলাদের দ্বিতীয় আইপিএলের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ বারের প্রতিযোগিতা। ফাইনাল হবে ১৭ মার্চ। বেঙ্গালুরু এবং দিল্লিতে হবে মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচগুলি। ফাইনাল-সহ মোট ২২টি ম্যাচ হবে মহিলাদের প্রিমিয়ার লিগে।

আরও পড়ুন – Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে


Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...