Monday, June 15, 2026

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা: পুলিশ সুপার, কমিশনারদের নিয়ে জরুরি বৈঠকে ডিজি

Date:

Share post:

বুধবার পূর্ব বর্ধমান থেকে সড়ক পথে কলকাতা ফেরার পথে আচমকা দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পরই বৃহস্পতিবার বেলায় রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনরাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মূলত ভবিষ্যতে এধরনের কোনও ঘটনার সম্ভাবনাও যাতে না তৈরি হয়, সেই নির্দেশের জন্যই বৈঠক ডাকা হয়।

পূর্ব বর্ধমানে পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে খারাপ আবহাওয়ার জন্য গাড়িতেই কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই নবাবহাটের কাছে দুর্ঘটনা ঘটে। তাঁর কপালে চোট ও রক্তপাতের কথা জানান মুখ্যমন্ত্রী নিজে। মুখ্যমন্ত্রীর কনভয়ে আচমকা দ্রুতগতির একটি গাড়ি ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান। বুধবারের ঘটনা নিয়ে তদন্তের পর আদৌ নিরাপত্তায় কোনও গাফিলতি, না সমন্বয়ের অভাব – তা নিয়ে পর্যালোচনায় রাজ্য পুলিশ।

লোকসভা নির্বাচনের আগে একাধিক জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। তাই আগে থেকেই সতর্ক রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হওয়ার আগেই কীভাবে পুলিশের মধ্যে সমন্বয় তৈরি হবে, পুলিশ প্রোটোকলে কোনও পরিবর্তন হবে কি না – তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের পাশাপাশি বৈঠকে যোগ দেন ট্রাফিকের দ্বায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর পীযূষ পাণ্ডে ও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ সামিম।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...