Wednesday, June 24, 2026

‘আমি অবসর নেইনি, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে’, অবসর নিয়ে মুখ খুললেন মেরি

Date:

Share post:

‘আমি অবসর নেইনি, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে’, অবসরের কয়েক ঘন্টা পর এমনটাই জানালেন ভারতীয় বক্সার মেরি কিমি। বুধবারই জানিয়েছিলেন অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারবেন না।সেই কারণে অবসর নিচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সকালে মেরি কম জানান তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

এদিন মেরি কম জানিয়েছেন যে, তিনি সংবাদমাধ্যম থেকেই জেনেছেন তাঁর অবসরের কথা। ভারতীয় বক্সার বলেন, “সংবাদমাধ্যম থেকেই জানতে পেরেছি যে, আমি অবসর নিয়েছি। কিন্তু সেটা সত্যি নয়। বুধবার আমি একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে বলেছি যে, আমার মধ্যে এখনও খিদে রয়েছে। কিন্তু অলিম্পিক্সে বয়সের বাধা রয়েছে, সেই কারণে অংশগ্রহণ করতে পারব না। এখন আমি নিজের ফিটনেসের উপর নজর দিয়েছি। অবসর নেওয়ার হলে নিজেই জানিয়ে দেব।”

গতকাল মেরি কম বলেন, “আমি এখনও ক্ষুধার্ত। কিন্তু বয়সজনিত নিয়মের কারণে আমি আর কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারব না। আরও খেলতে চাই, কিন্তু আমার বয়স আমায় থামতে বাধ্য করল। আমায় অবসর নিতে হল। আমি আমার জীবনে সব কিছু অর্জন করেছি।” ২০১২ সালে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন মেরি কম। মেরি বক্সিং ইতিহাসে প্রথম মহিলা বক্সার যিনি ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। পাঁচ বারের এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা বক্সার যিনি ২০১৪ সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। ২০০৩ সালে অর্জুন পুরষ্কার, ২০০৬-এ পদ্মশ্রী, ২০১৩-এ পদ্মভূষণ এবং ২০২০ সালে পদ্মবিভূষণে সম্মানিত করা হয় মেরিকে।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...