Friday, April 3, 2026

সুপার কাপের ফাইনালে পৌঁছেও উচ্ছ্বাসে ভাসতে নারাজ কুয়াদ্রাত

Date:

Share post:

গতকাল সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল এফসি। এই জয়ে খুশি লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। তবে উচ্ছ্বাসে ভাসতে নারাজ তিনি। কারণ হিসাবে জানান, ফাইনালে পৌঁছানো নয়, লাল-হলুদ কোচের লক্ষ্য ট্রফি জয়। কারণ কুয়াদ্রতের মতে, ট্রফি না জিততে পারলে কোনও মূল্য থাকবে না।

এই নিয়ে গতকাল ম্যাচ শেষে কুয়াদ্রাত বলেন, “ছেলেরা পরিশ্রম করেছে। তার ফল পাচ্ছে। গোল পেলে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ে। ফাইনালের আগে এটা গুরুত্বপূর্ণ। সব বিভাগই ভাল খেলেছে। পরিকল্পনা অনুযায়ী খেলেছে। প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দেয়নি। দলের খেলায় আমি খুশি। যদিও আমাদের কাজ এখনও শেষ হয়নি।’’

এরপর জামশেদপুর ম্যাচ নিয়ে কুয়াদ্রাত বলেন, “জামশেদপুরের বিরুদ্ধে প্রত্যাশিত ফুটবল খেলেছে আমাদের রক্ষণ। তবে উন্নতি করার জায়গা আছে। কিছু ভুল হয়েছে। সেগুলো ফাইনালের আগে ঠিক করে নিতে হবে। গোলরক্ষকের পারফরম্যান্সও বেশ ভাল। এই সাফল্য দলগত চেষ্টার ফল।”

আজ দ্বিতীয় সেমিফাইনালে নামছে মুম্বই সিটি এফসি এবং ওড়িশা এফসি। এই ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে রবিবার সুপার কাপের ফাইনালে খেলবে লাল-হলুদ।

আরও পড়ুন- ‘আমি অবসর নেইনি, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে’, অবসর নিয়ে মুখ খুললেন মেরি

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...