Saturday, April 11, 2026

অনুষ্টুপের শতরান, রঞ্জিট্রফিতে অসমের বিরুদ্ধে দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২৪২

Date:

Share post:

রঞ্জিট্রফিতে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন অনুষ্টুপ মজুমদার। আজ অসমের বিরুদ্ধে খেলতে নামে বাংলা দল। সেখানে ব্যাট হাতে শতরানের ইনিংস খেলেন অনুষ্টুপ। ১২০ রানে অপরাজিত তিনি। অনুষ্টুপকে যোগ্য সঙ্গত দিচ্ছেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি। ৬৮ রানে অপরাজিত তিনি। প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২৪২ ।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বোলিং নেয় অসম। প্রথমে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। শুরুতেই আউট হন বাংলার দুই ওপেনার সৌরভ পাল এবং শ্রেয়াংশ ঘোষ। সৌরভ পাল করেন ১২ রান। শ্রেয়াংশ ঘোষ করেন ১৩ রান। মহম্মদ কাইফ করেন মাত্র ২ রান। সুদীপ কুমার ঘরামিও ১০ রান করেন। ৫৭ রানে বাংলা হারায় চারটি উইকেট। এর পরেই অনুষ্টুপ ও মনোজের লড়াই শুরু হয়। বাংলার রানের সংখ্যাকে এগিয়ে নিয়ে যান তারা। অনুষ্টুপের ইনিংসে সাজানো ছিল ১৬টি বাউন্ডারি। মনোজ মেরেছেন ৭টি বাউন্ডারি। অসমের হয়ে দুটি উইকেট নেন মুক্তার হুশেন। একটি করে উইকেট নেন ঋয়ান পরাগ এবং ধরানি রাভা।

আরও পড়ুন-ম্যাচ গ.ড়াপেটা নিয়ে মুখ খুল খুললেন শোয়েব, কী বললেন পাকিস্তানি ক্রিকেটার?

Related articles

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...