Friday, April 3, 2026

পাকিস্তানকে টসে হারায় ভারত! জানুন সাধারণতন্ত্র দিবসে নজরকাড়া কালো রথের ইতিহাস

Date:

Share post:

৭৫তম সাধারণতন্ত্র দিবসে কর্তব্যপথে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুকে দেখা গেল নজরকাড়া এক কালো রথে। উপনিবেশিক যুগের এই হুড খোলা রথে চড়ে রাষ্ট্রপতি ভবন থেকে কর্তব্য পথের কুচকাওয়াজস্থলে আসেন ম্যাক্রঁ। ছয়টি ঘোড়ায় টানা, সোনার পাতে মোড়া কালো রঙের রথ নজর কেটেছে গোটা দেশের। তবে জানেন কি এর ইতিহাস?

গাড়িটি ব্রিটিশ আমলের, ব্যবহার করতেন ব্রিটিশ ভারতের ভাইসরয়। স্বাধীনতার সময় গাড়িটিকে পাবে, তা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে কয়েন টস পর্যন্ত হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ব্যবহার করা এই কালো রথের সংক্ষিপ্ত ইতিহাস।

ছয় ঘোড়ায় টানা, সোনার পাত দেওয়া কালো রঙের এই রথটির ভিতরের অংশ পুরোটাই লাল মখমলে মোড়া। রথটিতে ভারতের জাতীয় প্রতীক অশোক চক্র বসানো আছে। তবে, এটা সবসময় ছিল না। এই রথটি ছিল ব্রিটিশ ভারতের ভাইসরয়ের। ভাইসরয় তাঁর এস্টেটের চারপাশে ভ্রমণের জন্য রথটি ব্যবহার করতেন। স্বাধীনতার সময়, এই বিলাসবহুল রথটি কোন দেশ পাবে, তাই নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। কোন দেশ বগি রাখবে তা নির্ধারণ করতে, দুটি দেশ কয়েন টস করার সিদ্ধান্ত নিয়েছিল। ক্রিকেট বা অন্য খেলা শুরু আগে দুই দলের অধিনায়করা যেমন টস করেন, ঠিক সেই রকম।

এই টসে ভারতের পক্ষে অংশ নেন কর্নেল ঠাকুর গোবিন্দ সিং। আর পাকিস্তানের পক্ষে ছিলেন সাহাবজাদা ইয়াকুব খান। আর ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম কয়েন টসে ভারতের হয়ে রথটি জিতে নিয়েছিলেন কর্নেল ঠাকুর গোবিন্দ সিং। পরবর্তী সময়ে, রাষ্ট্রপতি ভবন থেকে স্বল্প দূরত্বের ভ্রমণের জন্য রথটি ব্যবহার করেন ভারতের একাধিক রাষ্ট্রপতি। মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবনে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে কর্তব্যপথে যাওয়া, ২৯ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে বিজয় চকে বিটিং রিট্রিট অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় রাষ্ট্রপতিরা এই রথটি ব্যবহার করতেন। তবে, বেশ কয়েক বছর পর, নিরাপত্তাগত হুমকি বৃদ্ধির প্রেক্ষিতে এই ঐতিহ্যশালী রথের বদলে, রাষ্ট্রপতিদের জন্য বুলেট-প্রুফ গাড়ি ব্যবহার করা শুরু হয়। ২০১৪-য়, তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অবশ্য বিটিং রিট্রিট অনুষ্ঠানে যোগদানের জন্য এই ঐতিহাসিক রথটি ব্যবহার করেছিলেন। তারপর, ফের এদিন আবার কর্তব্যপথে দেখা গেল গাড়িটিকে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...