Monday, April 6, 2026

‘ব্যর্থতা’ থেকে কী ‘শিক্ষা’ নিলেন জুনিয়র বচ্চন! মধ্যরাতের পোস্টে বাড়ছে জল্পনা

Date:

Share post:

সোমবার রামমন্দির উদ্বোধনে দিব্যি হাসিখুশি একটা মানুষ হঠাৎ সপ্তাহের শেষে এমন পোস্ট (Instagram stories) কেন করলেন? ‘ব্যর্থতা’ নিয়ে নতুনভাবে এগিয়ে চলার বার্তা সেই পোস্টে থাকলেও আদতে কোন ব্যর্থতার দিকে ইঙ্গিত করলেন অভিষেক বচ্চন তা নিয়ে জমে উঠেছে জল্পনা। কেরিয়ার নিয়ে বেশ খানিকটা সাফল্যের মুখ দেখার পর কোন ব্যর্থতাকে ‘ভয়’ না পাওয়ার কথা তিনি সেখানে বললেন তা নিয়েই উঠছে প্রশ্ন। তাহলে কী এই ব্যর্থতা সম্পর্কের দিকে ইঙ্গিত করছে, সমালোচকরা তা নিয়েও সরব হচ্ছেন।

কয়েকমাস ধরেই ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) সঙ্গে অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সম্পর্কে ভাঙন নিয়ে গুঞ্জন বলি পাড়ায়। কখনও অভিষেকের পোস্ট, কখনও ঐশ্বর্যর পোস্ট, আবার কখনও অভিষেকের আংটি খুলে ফেলার ছবি, সবই বচ্চন পরিবারের ভাঙনের ইঙ্গিতকেই স্পষ্ট করেছে। সে সম্ভাবনায় প্রায় শিলমোহরই লাগিয়ে দিয়েছে শ্বশুরবাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে ঐশ্বর্যর বাবার বাড়িতে গিয়ে ওঠার ঘটনা। তবে যাবতীয় জল্পনা তৈরির হয়েছে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার (Sweta Nanda) সঙ্গে বৌমা ঐশ্বর্যর সম্পর্কে তিক্ততা তৈরি হওয়া থেকেই।

যদিও শ্বেতা তনয় অগ্যস্ত-র প্রথম ছবি ‘দ্য আর্চিস’-এর (The Archies) শুভমুক্তি অনুষ্ঠানে গোটা বচ্চন পরিবারকেই এক ফ্রেমে দেখা গিয়েছে। আবার মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও কাছাকাছি দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যকে। কিন্তু ননদ-শাশুড়ির সঙ্গে সম্পর্কের বরফ গলার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। সম্প্রতি মানুষের মুখের কথার ধার নিয়ে একটি পোস্ট করেছিলেন শ্বেতা নন্দা। আর তারপরই অভিষেকের এই রহস্যজনক পোস্ট। যেখানে তিনি লিখেছেন – ব্যর্থতা ভয় আপনার স্বপ্নকে ভেঙে দেবে। ব্যর্থতা থেকে শিক্ষাই স্বপ্ন গড়ে দেবে।

একের পর এক বেশ কয়েকটি সফল ছবির পর কেরিয়ার নিয়ে ব্যর্থতার কথা অভিষেক বলবেন কেন, এপ্রশ্ন করছেন অনেকেই। সেক্ষেত্রে তিনি কী সম্পর্কের ব্যর্থতার দিকে ইঙ্গিত করছেন? তাহলে কী এখান থেকে অভিষেক-ঐশ্বর্যর দুটি পথ দুদিকে বাঁক নিতে শুরু করছে? যদিও মুখ খোলার কোনও উৎসাহই বলি স্টার কাপলের মধ্যে দেখা যাচ্ছে না।

Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...