Monday, April 6, 2026

ম্যারাথনে গেট ভেঙে কীভাবে দু.র্ঘটনা? তদন্ত শুরু কলকাতা পুলিশের

Date:

Share post:

হাফ ম্যারাথনে (Half Marathon) দুর্ঘটনার জের! এবার ঘটনার তদন্ত শুরু করল কলকাতা পুলিশ (Kolkata Police)। গত রবিবার সকালে কলকাতা পুলিশের হাফ ম্যারথনে আচমকাই দুর্ঘটনা ঘটে। ফিনিশিং পয়েন্টের গেট ভেঙে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন কলকাতা পুলিশের এডিশনাল সিপি (ACP) ১ মুরলিধর শর্মা। ঘটনার জেরে ঘাড়ে ও মাথায় চোট লেগেছিল মুরলিধর শর্মার। যদিও পরে জানা যায়, চোট সে রকম গুরুতর ছিল না। কিন্তু এই ধরনের ঘটনা কী ভাবে ঘটল তা জানতে এবার তদন্ত শুরু কলকাতা পুলিশের। জানা অত্যন্ত জরুরি।

শনিবার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, বড় রকমের দুর্ঘটনা হতেই পারত। তাই এই ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন। গত রবিবার কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে তিনটি ক্যাটাগরি ছিল। ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার। তবে শেষে আচমকাই গেট ভেঙে পড়ায় কিছুটা তাল কাটলেও নির্বিঘ্নেই শেষ হয় ম্যারাথন। কিন্তু এদিন আহত হওয়ার পর মুরলিধর শর্মাকে নিউরো সায়েন্সে ভর্তি করা হয়। আহত হয়েছিলেন এক মহিলাও। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

 

 

 

Related articles

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...