Wednesday, March 25, 2026

দুই বিচারপতির বেনজির সংঘাত, সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে মেডিক্যাল মামলার শুনানি ও সবরকম নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। আবার শুনানি হবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে।আসলে হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমিত্র সেনের মধ্যে বেনজির সংঘাত। দুই বিচারপতির সেই দ্বন্দ্বে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট।

ছুটির দিন শনিবারেও সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে শুনানি হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতত্বে বিশেষ বেঞ্চে এদিন শুনানি হয়। সুপ্রিম শুনানিতে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয় সিঙ্গল বেঞ্চের সমস্ত নির্দেশের উপর।আইনজীবীদের একাংশের মত,বিষয়টা ঠিক বিচারপতি বনাম বিচারপতি নয়। বিষয়টা হল তদন্ত হবে কি, হবে না। বিরোধের জায়গা এটাই। বিচারপতিদের ভিন্ন মতামত। বিচার প্রয়োগের পদ্ধতিতে দৃষ্টিভঙ্গির পার্থক্য। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। ডিভিশন বেঞ্চ একটু অপেক্ষা করতে পারতেন। যেভাবে দ্রুততার সঙ্গে স্থগিতাদেশ দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। সর্বোচ্চ আদালতকে বলতে হবে, তদন্ত হোক।

ঘটনার সূত্রপাত ডাক্তারিতে সুযোগ পেতে ভুয়ো জাতি শংসাপত্র পেশ! কীভাবে? সিবিআইকে FIR দায়ের করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশ খারিজ করে দেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এদিকে ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ। সিবিআই-কে FIR দায়ের করার যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ খারিজ হবে না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া ডিভিশন বেঞ্চের নির্দেশ গ্রহণযোগ্য নয়। এমনকী, সিবিআইকে দু-মাসের মধ্যে তদন্ত শুরু করারও নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...