Monday, April 13, 2026

এগরায় সাংসদ তহবিলের টাকায় বিজেপি কর্মীর বাড়ির রাস্তা তৈরি নিয়ে বিতর্ক

Date:

Share post:

এগরায় সাংসদ তহবিলের টাকায় রাস্তা তৈরি নিয়ে তরজা তুঙ্গে। অভিযোগ, বিজেপি সাংসদের তহবিলের টাকায় এগরা দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি দেবকুমার পন্ডার বাড়ির সামনের রাস্তা ঢালাই করা হয়েছে।গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় বহু রাস্তা খারাপ থাকলেও শুধুমাত্র ওই বিজেপি কর্মীর বাড়ির সামনের রাস্তা রাতারাতি পাকা হয়ে গেল।
গ্রামবাসীদের আরও অভিযোগ, যে রাস্তাটি তৈরি হয়েছে তার ২০০ মিটার দূরে একটি বেহাল রাস্তা আছে। এবং ওই রাস্তা দিয়ে গ্রামবাসীরা প্রতিদিন যাতায়াত করেন। অথচ সেই রাস্তাটি না সারাই করে বিজেপি কর্মীর বাড়ির সামনে রাস্তা ইচ্ছাকৃতভাবে ঢালাই করা হয়েছে।
সাংসদ দিলীপ ঘোষের তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সাংসদ তহবিল থেকে প্রচুর জায়গায় আমি টাকা দিয়েছি। কিন্তু বিডিওরা চার পাঁচ বছর ধরে টাকা আটকে রেখেছেন কাজ করছেন না। এ নিয়ে আমরা বহুবার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছি, কিন্তু রাস্তা তৈরি হয়নি। যেখানে আমার দলের কর্মীরা থাকে সেখানে রাস্তা হবে এটার মধ্যে নতুনত্ব কি আছে।
মন্ডল সভাপতি দেবকুমার পন্ডা বলেন, রাস্তাটি মোটেই আমার ব্যক্তিগত রাস্তা নয়। এটি গ্রামবাসীদের রাস্তা। কোনও রাস্তা ঢালাই করতে গেলে, হয় শুরু থেকে অথবা শেষ থেকে করতে হয়। আমার বাড়ির যেখান থেকে রাস্তা ঢালাই শুরু হয়েছে সেটা একেবারে শেষ প্রান্তে। ৬-৭টি পরিবার আছে। আমার বাড়ি একেবারে শেষ প্রান্তে। সেখান থেকেই রাস্তা ঢালাই শুরু হয়েছে।

ওই এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতির অভিযোগ, দিলীপ ঘোষ এলাকার সাংসদ হলেও তাকে কোনওদিন মানুষ চোখে দেখেনি। সামনে লোকসভা নির্বাচন। আবার নির্বাচনে দাঁড়াবেন, তাই মুখ দেখাতে শুরু করেছেন। কোথায় রাস্তা তৈরির জন্য টাকা দেবেন তা নিজেই ঠিক করে উঠতে পারছেন না। তার আরও অভিযোগ, দিলীপ ঘোষ তার সাংসদ তহবিলের টাকা যেখানে যেখানে বরাদ্দ করেছেন রাস্তা তৈরির জন্য, সেখানে হয় কোনও বিজেপি নেতা অথবা কর্মীর বাড়ি।

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...