Tuesday, March 24, 2026

CCTV-গদি আঁটা সিটে ছুটল প্রথম ফার্স্টক্লাস লোকাল, ভাড়া নিয়ে ধন্দ

Date:

Share post:

রাজ্যে প্রথম চাকা গড়ালো ফার্স্টক্লাস কামরা বিশিষ্ট লোকাল ট্রেন। রবিবার রাণাঘাট-শিয়ালদহ মাতৃভূমি লোকালে (Ladies Special) প্রথমবার দেখা গেল ফার্স্টক্লাস কামরা (first class coach)। তবে গোটা ট্রেনে নয়, আপাতত একটি কামরা প্রথম শ্রেণির থাকছে। মহিলাদের নিরাপত্তার কথা ভেবে এই ধরনের কামরা বিশিষ্ট ট্রেন চালানোর পরিকল্পনা রেল কর্তৃপক্ষের। যদিও ট্রেনের ভাড়া সাধারণ কামরার থেকে বেড়ে কত দাঁড়াবে এখনও স্পষ্ট নয়।

রবিবার ডাউন রাণাঘাট-শিয়ালদহ মাতৃভূমি লোকালের দ্বিতীয় কামরাটি প্রথম শ্রেণির কামরা বলে বাইরে থেকে চিহ্নিত করা দেখা যায়। অন্যান্য কামরায় দ্বিতীয় শ্রেণি বলে উল্লেখ করা দেখা যায়। প্রথম শ্রেণির কামরাটি নানা ধরনের ছবি এঁকে সাজানো। বসার সিট গাদি আঁটা। মেঝেতে কার্পেট পাতা। উদ্বোধনের দিন স্বাভাবিকভাবে ফুল আর বেলুনের সাজে কামরা দেখতে ভালই লাগছিল।

তবে এই কামরার আসল বৈশিষ্ট্য এতে দুই প্রান্তে লাগানো মোবাইল চার্জিং পয়েন্ট। কামরার ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরা। কামরার ছয় নম্বর সিটের কাছে রয়েছে একটি জরুরি কথা বলার যন্ত্র। এর সাহায্যে যে কোনও সমস্যায় যোগাযোগ করা যাবে ট্রেনের চালক বা গার্ডের সঙ্গে। আপাতত রবিবার বাদে প্রতিদিন এই কামরাযুক্ত ট্রেনটি চলবে রাণাঘাট-শিয়ালদহ রুটে। সকালে রাণাঘাট থেকে মাতৃভূমি লোকাল হয়ে সকাল ৭.৪৫ মিনিটে রওনা হয়ে শিয়ালদহ যাবে। বিকালে ৫টা নাগাদ শিয়ালদহ থেকে মাতৃভূমি হয়ে রওনা দিয়ে পৌঁছাবে রাণাঘাট।

পূর্ব রেলের শিয়ালদহ শাখার ডিআরএম (DRM, Sealdah) দীপক নিগমের হাত ধরে এই ট্রেনের উদ্বোধন হয়। তবে পূর্বরেল সোশ্যাল মিডিয়ায় ট্রেনের চাকা গড়ানোর ভিডিও পোস্ট হতেই লোকাল ট্রেন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন নিত্যযাত্রীরা। প্রতিদিন দেরিতে লোকাল ট্রেন চলার হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়। পাশাপাশি ভাড়ার বিষয়টি যাতে কম থাকে তারও অনুরোধ জানানো হয়।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...