Monday, April 6, 2026

রবিবারের ‘মন কি বাত’ জুড়ে সংবিধান আর রামমন্দিরের ইতিহাস!

Date:

Share post:

মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)’মন কি বাত'(Maan ki Baat) রেডিও অনুষ্ঠানে শুরু থেকেই উঠে এল রামলালা আর রামমন্দির (Ram Mandir)প্রসঙ্গ। বেতার অনুষ্ঠানের ১০৯ তম পর্বে ভারতের প্রধানমন্ত্রী অযোধ্যার রামমন্দিরের সঙ্গে জুড়লেন সংবিধানের (Indian ConsTitution)প্রসঙ্গ। এমনকি সংবিধান রচয়িতারাও রামের দ্বারাই অনুপ্রাণিত বলে দাবি নরেন্দ্র মোদির। পাশাপাশি ভারতীয় ক্রীড়াক্ষেত্র থেকে আয়ুর্দেব চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে কথা বললেন মোদি। শুধু দেশের মানুষের কর্মসংস্থানের বিষয়টি সযত্নে এড়িয়ে গেলেন।

আজ মোদির ‘মন কি বাত’ এর ১০ বছরের পূর্তি। ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের পরের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেইদিকে আগ্রহ ছিল সকলেরই। এদিন শুরুতেই সংবিধানের প্রসঙ্গ উত্থাপন করে মোদি বলেন, বহু সাধনার পর লিখিত আকারে তৈরি হয়েছে এই সংবিধান। আসল সংবিধানের তিনটি ভাগ রয়েছে। যার প্রত্যেকটি ভাগে দেশবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করার বিষয় লেখা আছে। এরপরই রামমন্দিরের প্রাসঙ্গিকতা জুড়ে দেন সংবিধানের সঙ্গে। তিনি বলেন, সংবিধান রচয়িতারা তৃতীয় খণ্ডটির শুরুটা ফাঁকা রেখেছিলেন রাম-সীতা ও লক্ষ্মণের ছবি বসানোর জন্য। রাম রাজত্বের নিয়মকানুনই সংবিধান রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল বলে এদিন দাবি করেন মোদি। ধর্মের ধ্বজা ধরে এরপর প্রধানমন্ত্রীর বক্তব্য চলতে থাকে। রামমন্দির প্রতিষ্ঠার মুহূর্ত থেকে আয়োজন সবটার সঙ্গেই মানুষের ধর্মীয় ভাবাবেগ জড়িয়েছে বলে জানান তিনি। ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে দেশের প্রমীলা বাহিনীর কুচকাওয়াজের কথা উল্লেখ করে ভারতের নারী শক্তির জাগরণকে কুর্নিশ জানান দেশের প্রধানমন্ত্রী। চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত বিষয় নিয়েই এদিন বিশেষ বার্তা দেন তিনি। আয়ুর্বেদ চিকিৎসার প্রতি জোর দেওয়ার পাশাপাশি অঙ্গদানের গুরুত্বও বোঝান ‘মন কি বাত’ অনুষ্ঠানে।


Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...