Friday, April 3, 2026

ভয়াবহ গাড়ি দু.র্ঘটনা নিয়ে মুখ খুললেন পন্ত, তুলে ধরলেন সেই রাতের ঘটনা

Date:

Share post:

কেটে গিয়েছে একবছর। ২০২২ সালে ৩০ ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আক্রন্ত হন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্ত। তারপর হয়ে গিয়েছে একবছর। নতুন জীবন পেয়েছেন ঋষভ পন্থ।করছেন রিহ্যাব। তবে এখনও ক্রিকেট মাঠে ফিরতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ক্রিকেটীয় অনুশীলন শুরু করেছেন তিনি। এরই মাঝে এক সাক্ষাৎকারে সেই দুর্ঘটনার পরের অনুভূতির কথা জানান পন্ত।

পরিবারের সঙ্গে ইংরেজি নববর্ষ কাটানোর জন্য দিল্লি থেকে সড়ক পথে রুরকির বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সেই ঘটনা নিয়ে পন্থ বলেন, ‘‘জীবনে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল। মনে হয়েছিল, এই পৃথিবীতে বোধ হয় সময় শেষ। আমি ভাগ্যবান। চোট আরও ভয়াবহ হতে পারত। ওই রকম দুর্ঘটনার পরেও বেঁচে রয়েছি। কোনও ভাবে বেঁচে গিয়েছি। তখনই চিকিৎসকেরা বলেছিলেন, পুরো সুস্থ হতে ১৬ থেকে ১৮ মাস সময় লাগবে। ভাগ্যবান বলেই আমি দ্বিতীয় জীবন পেয়েছি।“

২০২২ সালের ৩০ ডিসেম্বর সেই দুর্ঘটনার পর থেকেই মাঠের বাইরে পন্থ। এরপর থেকেই এনসিএতে অনুশীলন সারছেন তিনি। আশা করা হচ্ছে, আগামী আইপিএলে তিনি মাঠে ফিরবেন। তবে তাঁকে উইকেটরক্ষক-ব্যাটারের ভূমিকায় দেখতে পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

আরও পড়ুন-লাল-হলুদে উচ্ছ্বাস, কেক কেটে সুপার কাপ জয়ের সেলিব্রেশনে কোচ-ক্লেটন

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...