Friday, April 3, 2026

মঙ্গলেই বঙ্গে শুরু বৃষ্টি! চলবে কতদিন? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

শীতের (Winter) বিদায়বেলায় দোসর বৃষ্টি (Rain)। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের (Weather Office)। তার সঙ্গে ঠান্ডার দাপটও এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। তারপর বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে কলকাতাও। তবে হাওয়া অফিস জানিয়েছে ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশায় ঢাকা থাকবে বিভিন্ন এলাকা। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েক দিন।

এদিকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পর থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তিত হতে পারে। এই ক’দিনে রাজ্যের তাপমাত্রাও বাড়বে। তবে বৃষ্টির মেঘ কেটে গেলে আবার ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে কি না, তা নিয়ে এখনও কিছু জানায়নি হাওয়া অফিস। সোমবার কলকাতার তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা বেড়ে হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। তবে দক্ষিণের পাশাপাশি ভিজতে চলেছে উত্তরবঙ্গও। মঙ্গলবার শুধু দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বুধবার থেকে উত্তরের সব ক’টি জেলাতেই হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তুষারপাতও হতে পারে পাহাড়ে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...