Tuesday, April 7, 2026

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় মামলায় সুপ্রিম স্থগিতাদেশ

Date:

Share post:

সুপ্রিম কোর্টে আরও একবার ধাক্কা কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত আরেকটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলার ওপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। এক্ষেত্রেও সংঘাত সেই দুই বিচারপতির। নাম জড়ালো বিচারপতি সৌমেন সেনেরও।

প্রাথমিকে নিয়োগে জাল জাতিগত সংশাপত্র সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ প্যানেল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেয়। সেই মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন ডিভিশন বেঞ্চের নির্দেশের ওপর। এই মামলাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলার ওপর স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টে এই মামলায় স্পেশাল লিভ পিটিশন ফাইল করার অনুমতি দেওয়া হয়েছে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার একটি বেঞ্চের তরফে। এই নির্দেশ জানুয়ারির ২৫ তারিখেই দেওয়া হয়। অর্থাৎ একই দিনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দুটি মামলায় দুটি স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।

Related articles

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...