Monday, June 8, 2026

‘মহিলা খেলোয়াড়দের রূপ নিয়ে বেশি চর্চা, খেলা নিয়ে নিয়ে নয়’, দর্শকদের বিরুদ্ধে বি.স্ফোরক অভিযোগ ভারতীয় দাবাড়ুর

Date:

Share post:

দর্শকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় দাবাড়ু দিব্যা দেশমুখ। সম্প্রতি নেদারল্যান্ডসে টাটা স্টিল মাস্টার্সে খেলতে গিয়েছিলেন দিব্যা। সেখানে খেলতে গিয়ে দিব্যার অন্যধরনের অভিজ্ঞতা হয়েছে বলে জানান তিনি।যা নিয়ে ভারতের দাবাড়ু অভিযোগ করেছেন, অপ্রাসঙ্গিক সব বিষয়ের দিকেই নজর দর্শকদের। খেলা নয়, তাঁর চুল, পোশাক, উচ্চারণ, রূপ চর্চা নিয়েই মাতামাতি ছিলো দর্শকদের। আঠেরো বছর বয়সি ভারতের দাবাড়ু গত বছর মহিলাদের এশীয় চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। নেদারল্যান্ডসে খেলতে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল দিব্যাকে, সেই কথাই দীর্ঘ এক পোস্টে লিখেছেন।

এই নিয়ে দিব্যা লেখেন, “আমি অনেক দিন ধরেই এই বিষয় নিয়ে কথা বলব ভাবছিলাম। অপেক্ষা করছিলাম এই প্রতিযোগিতাটা শেষ হওয়ার। অনেকেই আমাকে বলেছেন এবং আমি নিজেও দেখেছি কীভাবে মহিলা দাবাড়ুদের খেলাকে গুরুত্বহীন ভাবে দেখা হয়। আমাদের কেমন দেখতে সেটা দর্শকের কাছে বেশি আলোচনার বিষয় হয়ে যায়।“ এখানেই না থেমে দিব্যা আরও লেখেন,” এখানে বেশ কিছু ম্যাচ এমন খেলেছি, যা নিয়ে আমি গর্বিত। কিন্তু সে সব নিয়ে কথা হয় না। দর্শক দেখে আমি কী পরেছি, আমার চুল কেমন, আমি কীভাবে কথা বলি। কিন্তু এই সব জিনিস গুরুত্বহীন। আমি কেমন খেলি সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু দর্শক সেটা দেখে না। আমার এগুলো শুনে খারাপ লেগেছে। তবে আমার সঙ্গে যদি কোনও ছেলে খেলোয়াড়ের সাক্ষাৎকার নেওয়া হয়, তাঁর সঙ্গে খেলা নিয়ে কথা বলা হয়। কিন্তু মেয়েরা যেন খেলে না। তাঁদের সঙ্গে কথা বলা হয় রূপ নিয়ে। এটা হওয়া উচিত নয়। আমার মতে মেয়েদের সমান প্রাধান্য পাওয়া উচিত।”

টাটা স্টিল মাস্টার্সে ১২ নম্বরে শেষ করেছেন দিব্যা। ১৩-র মধ্যে ৪.৫ পয়েন্ট পেয়েছেন তিনি।

আরও পড়ুন- ইস্টবেঙ্গল ছাড়তেই আবেগঘন পোস্ট বোরহা হেরেরার

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...