Tuesday, April 7, 2026

হাইকোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত, প্রাথমিক নিয়োগ মামলা থেকে সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরকে

Date:

Share post:

প্রাথমিক শিক্ষা সংক্রান্ত আর কোনও মামলার শুনানি হবে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তাঁর হাতে থাকা এই সংক্রান্ত সমস্ত মামলার দায়িত্ব দেওয়া হল হাইকোর্টেরই অন্য বিচারপতিকে। মঙ্গলবার একটি নির্দেশিকা দিয়ে এমই প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ‘মাস্টার অফ রস্টার’ তথা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলের সিদ্ধান্ত নিয়েছেন ।


প্রধান বিচারপতিরই স্বাক্ষরিত একটি নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। বদলে বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি। বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের মধ্যে নজিরবিহীন সংঘাতের মাঝেই হাইকোর্টের প্রধান বিচারপতির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

শুধু তাই নয়, এদিন এদিন কলকাতা হাইকোর্টের ২৫০ জনের বেশি আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আচরণ নিয়ে চিঠি লিখে অভিযোগ জানান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। তাঁদের বক্তব্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে হেনস্থা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তাই তাঁকে ক্ষমা চাইতে হবে।

এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়ার আগে দুই বিচারপতির সংঘাত নিয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বিরক্তি প্রকাশ করে মুখ খোলেন। কারও নাম না করে তিনি বলেন, আইনের মন্দিরে এই ঘটনা কখনই কাম্য নয়। সমগ্র পরিস্থিতির জন্য তিনি খুবই লজ্জিত, দুঃখিত এবং অনুতপ্ত। এই অপ্রীতিকর পরিস্থিতি জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তবে আদালতের এও পর্যবেক্ষণ, পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এর কিছু পরেই হাইকোর্টের তরফে এই প্রশাসনিক সিদ্ধান্তে জানানো হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা সরিয়ে নেওয়া হল।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...