Saturday, April 4, 2026

শ্রাচি গ্রুপ এবং কেভেনটারের নয়া চমক! নিউটাউনে বিলাসবহুল বাংলোর উদ্বোধন

Date:

Share post:

বছরের শুরুতেই চমক দিয়ে শুরু করল শ্রাচি গ্রুপ এবং কেভেনটার।এই প্রথম শ্রাচি গ্রুপ এবং কেভেনটার তাদের যৌথ উদ্যোগে নমুনা বাংলোগুলির উদ্বোধন করলেন নিউটাউনে। এর আগে সাউথ সিটি এবং আরবানার মতো বিভিন্ন প্রকল্পগুলির সাফল্যের পরে, শ্রাচি আবারও নিউটাউন ভিলার জন্য কেভেনটারের সঙ্গে হাত মিলিয়েছে।

মঙ্গলবার এই নমুনা বাংলোর উদ্বোধনে উপস্থিতি ছিলেন শ্রাচি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি এবং কেভেনটারের ম্যানেজিং ডিরেক্টর মায়াঙ্ক জালান সহ দুই সংস্থার আধিকারিকরা।শ্রাচি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি বলেন, আজকের অনুষ্ঠানটি একটি উল্লেখযোগ্য মাইলফলকে চিহ্নিত করে কারণ আমরা কেভেনটারের সাথে আমাদের যৌথ উদ্যোগের দুর্দান্ত মুহূর্তের সাক্ষী। নিউ টাউন ভিলাস প্রকল্পটি বিলাসবহুল নয়। আমদের তৈরি ঘরগুলি আধুনিক জীবনযাপনের আকাঙ্ক্ষার সাথে অনুরণিত এবং এই প্রকল্প সেই প্রতিশ্রুতিকে মূর্ত করে।”

নিউটাউনে এই প্রথমবারের মতো সমন্বয় প্রকল্প একটি অতুলনীয় জীবনযাপনের অভিজ্ঞতা তৈরি করে। নিউ টাউন ভিলাস-এর সবচেয়ে নান্দনিকভাবে ডিজাইন করা বুটিক বাংলো রয়েছে যেখানে অনেক নতুন সুযোগ-সুবিধা রয়েছে। যা স্বপ্নের বাড়িকে একটি বিস্ময়কর বাস্তবে পরিণত করতে সাহায্য করবে। অন্যদিকে কেভেনটারের ম্যানেজিং ডিরেক্টর মায়াঙ্ক জালান জানান, “নিউ টাউন ভিলাসে শ্রাচি গ্রুপের সাথে সহযোগিতা করা কেভেনটারের জন্য একটি গুরুত্বপূর্ণ মূহুর্ত। নমুনা বাংলোগুলি আমাদের ভবিষ্যত বাসিন্দাদের জন্য একটি স্বতন্ত্র এবং সমৃদ্ধ জীবনধারার সূচক।

এছাড়া অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন,এখনও পর্যন্ত চার ধরণের বাংলো উদ্বোধন হয়েছে যা হল ২কাঠা,২.৫কাঠা, ৩কাঠা ও ৪কাঠা বাংলো। পাশাপাশি তিনি বলেন, এই বাংলোর দাম শুরুর হচ্ছে ১.৩কোটি থেকে ১.৮৫ কোটি টাকার মধ্যে।” এরই সঙ্গে শ্রাচি গ্রূপের এক্সিকিউটিভ ডিরেক্টর জানান, “এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত বোধ করছি। এছাড়া এই বাংলোর চারপাশে গোটা এলাকাটি সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য, প্রকৃতির সাথে সংযোগকারী স্বাস্থ্যকর পরিবেশ, ছোট জমায়েতের জন্য ব্যক্তিগত বাগান এলাকা, বাচ্চাদের খেলার জায়গা, ইনডোর গেমস জোন, বিলাসবহুল সুইমিং পুল, জিম, স্পা, সর্বক্ষণের নিরাপত্তা এবং অন্যান্য অনেক সুবিধা নিয়ে গঠিত করা হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...