Saturday, June 20, 2026

জোট নিয়ে তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্তই চূড়ান্ত: দিল্লিতে দলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

Date:

Share post:

জোট নিয়ে তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্তই চূড়ান্ত- বৃহস্পতিবার দিল্লি সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লিতে রয়েছেন অভিষেক। সেখানেই এই অবস্থান তুলে ধরেছেন ডায়মন্ডহারবারের সাংসদ।

লোকসভা নির্বাচনে বাংলায় একা লড়বে তৃণমূল। কংগ্রেসের সঙ্গে জোটে আর কোনও সম্ভাবনা নেই। এদিন, ফের জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলনেত্রীর সুরে সুর মিলিয়ে এদিন দিল্লিতে সংসদের বাজেট অধিবেশনে যোগ দিয়ে একই অবস্থান তুলে ধরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে গিয়ে অভিষেক বলেন, “এই বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আমাদের অবস্থান জানিয়ে দিয়েছেন৷ তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত৷”

অর্থাৎ বাংলায় যে জোট সম্ভাবনা আর কোনওভাবেই অবশিষ্ট নেই তা এদিন দিল্লিতেও স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতি ৬তারিখ দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে নিয়ে কী বার্তা দেন- সেটাই দেখার।

 

 

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...