Friday, June 19, 2026

ডার্বির আগে বড় চমক লাল-হলুদে, ষষ্ঠ বিদেশি হিসাবে যোগ দিলেন ফেলিসিও

Date:

Share post:

হাতে আর মাত্র একদিন তারপরই আইএসএল-এর দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। আর প্রথম ম্যাচই মহা ডার্বি। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল- মোহনবাগান সুপার জায়েন্ট। আর এই ম্যাচে নামার আগে বড় চমক দিলো লাল-হলুদ। ডার্বির আগে ষষ্ঠ বিদেশি হিসাবে ফেলিসিও ব্রাউন ফোর্বস সই করালো ইস্টবেঙ্গল । ওপর দিকে সিভেরিওকে ছেড়ে দিলো লাল-গলুদ। এদিন এমনটাই জানানো হলো ইস্টবেঙ্গলের পক্ষ থেকে।

ফেলিসিওর জন্ম জার্মানিতে।যুব পর্যায় পর্যন্ত জার্মানিতে খেললেও বর্তমানে ফেলিসিও খেলেন কোস্টারিকার হয়ে। একাধিক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফরোয়ার্ডের। ইস্টবেঙ্গলে খেলতে আসার আগে ৩২ বছর বয়সী এই ফুটবলার খেলতেন চাইনিজ সুপার লীগের কিংদাও হাইনিউয়ের হয়ে। লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছ্বসিত ফেলিসিও। তিনি বলেন, “ আমি ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে অত্যন্ত উৎসাহিত। আমার নতুন দল সম্প্রতি সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তাই আমি দলের সকলকে অভিনন্দন জানাতে চাই। আমি এই বিশাল ফ্যানবেসকে খুশি করতে চাই এবং আইএসএল এর দ্বিতীয় পর্বে নিজের সেরাটা দিতে চাই।” অন্যদিকে লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, “ ফেলিসিও অত্যন্ত শক্তিশালী একজন স্ট্রাইকার যিনি ইউরোপের শ্রেষ্ঠ লিগ গুলিতে খেলেছেন এছাড়াও এশিয়ার শ্রেষ্ঠ লিগগু লিতে খেলারও অভিজ্ঞতা রয়েছে। চাইনিজ লিগে তিনি ২০টি গোল করেছেন। কিছু সপ্তাহ আগেই চিনে তাঁর মরশুম শেষ হয়েছে, তাই আমাদের যখনই প্রয়োজন পরবে তিনি সাহায্য করতে পারবেন।”

সুপার কাপের পরেই বোরহা হেরেরার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ইস্টবেঙ্গলের। বোরহার পরিবর্তের নাম বুধবার ঘোষণা করে দিয়েছে লাল-হলুদ। বোরহার জায়গায় দলে এসেছেন ভিক্টর ভাসকোয়েজ। আর আজ সিভেরিওর লাল-হলুদ ছাড়ার খবর সামনে আসে।, জামশেদপুর এফসিতে যাচ্ছেন সিভেরিও। সিভেরিও সরতেই নতুন বিদেশির ঘোষণা করল লাল-হলুদ।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিরাট-রোহিতের প্রশংসায় রজত, কী বললেন তিনি?

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...