Friday, June 26, 2026

রামমন্দির উদ্বোধনের পর ৮ রাজ্যে হিংসার ঘটনা: আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট   

Date:

Share post:

রামমন্দির উদ্বোধনকে স্বাগত জানালেও উদ্বোধনের আগে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কতটা সম্প্রীতি বজায় থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অযোধ্যার মামলাকারী ইকবাল আনসারি। ২২ জানুয়ারির পর থেকে অযোধ্যায় হিংসার ঘটনা না ঘটলেও সারা দেশ অশান্ত হয়েছে ধর্মীয় উস্কানিতে। রামমন্দির উদ্বোধনের পর দেশের অন্তত ৮টি রাজ্যে ২২টি হিংসার ঘটনা ঘটেছে। এই ৮ রাজ্য হলো কর্ণাটক, গুজরাট, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)।

এইচআরডব্লিউর প্রতিবেদন আরও বলেছে, হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (BJP) হাজার হাজার সমর্থক সারা দেশে মোটরসাইকেল নিয়ে মিছিল বের করেন। এই ঘটনার জেরে বেশ কয়েক জায়গায় সংঘাত-সংঘর্ষের শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা মহারাষ্ট্রে ঘটেছে। কর্ণাটকে আক্রান্ত হয়েছেন দলিত কিশোর। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটেও ভিন্ন ধর্মের এলাকায় ঢুকে অশান্তির ঘটনা ঘটেছে। বিহারে আক্রান্ত হয় কবরস্থান।

বিপরীত ছবিও দেশের অনেক জায়গায় দেখা গিয়েছে যেখানে আক্রান্ত হয়েছেন হিন্দুপন্থীরা। বিনা প্ররোচনায় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটেছে তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের প্রধান অ্যালেইন পিয়ার্সন বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুস্পষ্ট আগ্রাসনবিরোধী নির্দেশ দেওয়া সত্ত্বেও সেই বার্তা শোনা হয়নি। রাজনৈতিক সুরক্ষা ও দীর্ঘদিন ধরে প্রশ্রয় পাওয়ার ফলে এমন ঘটনা ঘটছে। কট্টর হিন্দুত্ববাদীদের এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে ভারত সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...