Thursday, May 7, 2026

‘মা একে সরাও’,বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার এজলাস বদল হওয়ার পর শুক্রবার এজলাসে উপস্থিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মামলার শুনানির সময় তিনি বলেন, আগে যখন আমার কাছে শ্রম সংক্রান্ত মামলা ছিল তখন শুনেছিলাম অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছিল ‘মা একে সরাও’ বলে। এরপর মনে হয় ডিআই ও অন্যান্যরা কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে। বর্তমানে এজলাস বদলের পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বর্তমানে রয়েছে শিল্প ও শ্রম সংক্রান্ত মামলা।যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের কোনও সারবত্তা নেই। কেননা তাকে শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, কোনও সাধারণ মানুষ নন।বরং বলা ভাল, কোনও সাধারণ মানুষের তাকে কোনও মামলা থেকে সরানোর এক্তিয়ারই নেই। তাই এই মন্তব্য করে তিনি কি বোঝাতে চেয়েছেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা সংক্রান্ত মামলা থেকে তাঁকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি ভুয়ো শংসাপত্র সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি।কিন্তু, এই মামলার প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। মামলাটি যায় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। আর সেখানেই বিচারপতি সৌমেন সেন সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর প্রথমে মৌখিক স্থগিতাদেশ দিয়েছিলেন। এরই প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন তদন্ত শুরু করতে। পরে অবশ্য ডিভিশন বেঞ্চ লিখিতভাবে স্থগিতাদেশ দেয়। কিন্তু, এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তিনি সৌমেন সেন প্রসঙ্গে নজিরবিহীন মন্তব্য করেছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় সৌমেন সেনের ট্রান্সফার প্রসঙ্গও উত্থাপন করেছিলেন। এরপরেই রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। আইনজীবী মহলের দাবি ছিল, এক বিচারপতির অন্য বিচারপতি প্রসঙ্গে এই ধরনের মন্তব্য কার্যত নজিরবিহীন। আর এই দুই বিচারপতির সংঘাতের জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত।

পাঁচ বিচারপতির একটি বিশেষ বেঞ্চ বসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে। এই মামলা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের সমস্ত নির্দেশে দেওয়া হয়েছে সুপ্রিম স্থগিতাদেশ। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত আগের সমস্ত নির্দেশ খারিজ। আর দুই বিচারপতির এই সংঘাত প্রসঙ্গে উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।তিনি বলেছিলেন, ‘দেশের অন্যতম বিচারালয়ে এই ঘটনার দীর্ঘ একটি প্রভাব পড়ে। আমরা দ্রুত পরিস্থিতি যাতে স্বাভাবিক করা যায় সেই জন্য চেষ্টা করছি। ব্যক্তিগতভাবে ঘটনাটির জন্য লজ্জিত এবং দুঃখিত।’ এই ঘটনার পর শিক্ষা সংক্রান্ত মামলাগুলি তাঁর এজলাস থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর প্রথম মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...