Saturday, June 20, 2026

প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তৈরির ষড়যন্ত্র করছে মোদি সরকার: বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

One Nation One Electon নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, দেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তৈরির ষড়যন্ত্র করছে মোদি সরকার। বাংলার বকেয়ার দাবিতে শুক্রবার থেকে রেড রোডে ৪৮ ঘণ্টা ধর্না শুরু করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সেই ধর্নামঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর কথায়, ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যেতে চাইছে মোদি সরকার।

এদিন সভা মঞ্চ থেকে মমতা জানান, তিনি কেন্দ্রের ডাকা One Nation One Electon নিয়ে তৈরি কমিটির বৈঠকে যোগ দিতে ৫ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন। ৬ তারিখ বৈঠক করে ৭ তারিখ ফিরে আসবেন। সেখানেই তৃণমূল সুপ্রিমো বলেন, এক দেশ এক ভোট করলে সাংবিধানিক সংকট দেখে দেবে। কারণ, লোকসভা ও সব রাজ্যের বিধানসভা ভোটের সময় এক নয়। সুতরাং, যদি এক সঙ্গে ভোট করতে হয়, তাহলে কি সরকার ভেঙে দেওয়া হবে! এরপরেই তৃণমূল সুপ্রিমোর বিস্ফোরক অভিযোগ, সব এক করে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যাওয়ার ষড়যন্ত্র চলাচ্ছে মোদি সরকার।


Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...