Saturday, June 20, 2026

নাম না করে রাহুল গান্ধীকে ‘বসন্তের কোকিল’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

ভোটের আগে ‘ফোটোশুট’ করতে আজ বিড়ি বাঁধতে হচ্ছে, শুক্রবার নাম না করে এভাবেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আজ থেকে ৪৮ ঘণ্টার ধর্নায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)। এদিন বিকেলে সেই মঞ্চ থেকেই রাহুল গান্ধী এবং জাতীয় কংগ্রেসের (Congress)বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা নির্বাচনে (Loksabha Election)জোট নিয়ে আসন সমঝোতার প্রসঙ্গ তুলে মমতা বলেন, “আমি কংগ্রেসকে প্রস্তাব দিয়েছিলাম, তোমরা সারা দেশে ৩০০টি আসনে লড়ো। আর বাকি ২৪৩টি আসনে আঞ্চলিক দলগুলিকে লড়তে দাও। ওরা শুনল না। মাতব্বরি করল। আজ কী হল?” তৃণমূলের কথাকে গুরুত্ব না দিয়ে উত্তরপ্রদেশ না গিয়ে সোজা বাংলায় চলে এলেন রাহুল। এমনকি এই কর্মসূচির কথা আগে থেকে তৃণমূলকে জানানো হয়নি বলেও এদিন ফের উল্লেখ করেন তিনি।

এদিনের ধর্না মঞ্চে কেন্দ্রের বৈষম্যের কথা বলার পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান যে কংগ্রেস তাঁদের কথা শোনেনি। পাশাপাশি বিজেপিকে হারাতে তৃণমূল একাই যথেষ্ট সে কথাও ফের স্মরণ করান। এর পর কংগ্রেসের দিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “কংগ্রেস সারা দেশে ৪০টি আসন পাবে কিনা জানি না! আগে নিজের জায়গা দেখাও। পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থানে তোমরা জেতা জায়গা হেরেছ। মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও।” এরপর রাহুল গান্ধীর বিড়ি বাঁধাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী তাঁকে ‘বসন্তের কোকিল’ও বলেন। যদিও বক্তব্যে একবারও কংগ্রেস নেতার নাম বলেননি মমতা। তিনি বলেন, জীবনে যাঁরা কখনও বিড়ি বাঁধেননি আজ তাঁরাই ‘ফোটোশুট’ করছেন, বাচ্চাদের আদর করছেন। তারপরই তৃণমূল সুপ্রিমো বলেন, কংগ্রেস যা করছে, করুক, বাংলায় বিজেপিকে ঠেকাবে তৃণমূল। আগেও ঠেকিয়েছে, আবারও তা করবে।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...