Friday, June 12, 2026

বল হাতে দাপট বুমরাহর, দ্বিতীয় দিনের শেষে ১৭১ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

Date:

Share post:

কাল থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ডকে ২৫৩ রানে বেঁধে দিল টিম ইন্ডিয়া। বলা ভালো যশপ্রীত বুমরাহর দাপুটে বোলিং-এ ধরাশাই ইংরেজরা। বুমরাহ একাই নিলেন ৬ উইকেট। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ্যা ২৮ । ক্রিজে রয়েছেন যশস্বী জসওয়াল এবং রোহিত শর্মা। ১৭১ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

এদিন দ্বিতীয় দিনে শুরুতে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ক্রিজে ছিলেন যশস্বী জসওইয়াল এবং রবিচন্দ্রন অশ্বিন। ২০৯ রান করেন যশস্বী । ২০ রান করে অশ্বিন। যশস্বী আউট হতেই ভারতের রান সংখ্যা বেশি দূর এগোয়নি। ৩৯৬ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার রান। ৮ রান করেন কুলদীপ যাদব। ৬ রান করেন যশপ্রীত বুমরাহ। শূন্যরান করেন মুকেশ কুমার। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, শোয়েব বাসির, রেহান আহমেদ। একটি উইকেট নেন টম হ্যার্টলি।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে ৭৬ রান করেন জ্যাক। ৪৭ রান বেন স্টোকস। ২১ রান করেন ডুকেট। ২৩ রান করেন ওলি পপ। জো রুট করেন ৫ রান। ২৫ রান করেন জনি ব্রিস্টো। ভারতের হয়ে ৬ উইকেট নেন যশপ্রীত । তিন উইকেট নেন কুলদীপ যাদব। একটি উইকেট নেন অক্ষর প্যাটেল। ১৪৩ রানে এগিয়ে শুরু করে টিম ইন্ডিয়া । ক্রিজে রয়েছেন যশস্বী জসওয়াল এবং রোহিত শর্মা। ১৭১ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। যশস্বী ১৫ রানে অপরাজিত । ১৩ রানে অপরাজিত ভারত অধিনায়ক।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ শুভমন, কড়া বার্তা শাস্ত্রীর

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...