Thursday, June 25, 2026

বুথ জ্যাম, ছাপ্পা রুখতে সহায় AI! লোকসভায় নয়া উদ্যোগ নির্বাচন কমিশনের

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনে বুথ জ্যাম, ছাপ্পা ভোট রুখতে নয়া উদ্যোগ নির্বাচন কমিশনের। আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স অর্থাৎ AI প্রযুক্তিকে ২০২৪ এর লোকসভা ভোটে আরও বেশি করে কাজে লাগাতে চাইছে কমিশন। সূত্রের খবর, যে সব বুথে ওয়েব কাস্ট হবে সেখানে ব্যবহার করা হবে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। ইতিমধ্যেই ওয়েব কাস্টিং নিয়ে ই-টেন্ডার ডেকেছে নির্বাচন কমিশন। এর আগে বুথে ওয়েব কাস্ট নিয়ে একাধিক অভিযোগ উঠেছে যার জেরেই এই ক্ষেত্রে সরাসরি AI প্রযুক্তিতে ভরসা রাখতে চলেছে কমিশন।

জানা যাচ্ছে, চলতি সপ্তাহের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এ বিষয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। ইতিমধ্যেই ওয়েব কাস্ট নিয়ে ই-টেন্ডার ডেকেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আধিকারিকরা মনে করছেন, AI দিয়েই বুথ জ্যাম, ছাপ্পা ভোট এই সব কিছুই অত্যন্ত সূক্ষ্মভাবে রোখা সম্ভব হবে। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে প্রযুক্তির উপর আরও বেশি ভরসা রাখতে চলেছে কমিশন।

উল্লেখ্য, প্রতিটি নির্বাচনেই বুথ জ্যাম, ছাপ্পা ভোট এই শব্দগুলো অত্যন্ত মাথাব্যাথার কারণ হয়ে ওঠে নির্বাচন কমিশনের কাছে। প্রতি কেন্দ্রে, বিশেষ করে স্পর্শকাতর বুথগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরও এই ধরনের অভিযোগ ওঠে। প্রযুক্তিকে হাতিয়ার করে এই পরিস্থিতি কতটা সামাল দেওয়া সম্ভব সেটাই এখন দেখার।

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...