Friday, June 12, 2026

রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত কোন মশার জন্য? স্বাস্থ্য দফতরকে ভাবাচ্ছে ‘বিলুপ্ত’ মশা

Date:

Share post:

গত কয়েক বছর ধরে শীতের শুরুতেও রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত স্বাস্থ্য দফতরকে যথেষ্ট সমস্যায় রেখেছে। বিভিন্ন দফতরের সঙ্গে পরিচ্ছন্নতার নানা ধরনের উদ্যোগ নিয়েও নিয়ন্ত্রণ করা যায়নি ডেঙ্গি সংক্রমণ। এবার সেই ডেঙ্গির উৎস সংক্রান্ত নতুন তথ্য বেরোলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিবন্ধে। তাঁদের গবেষণায় বেরিয়ে এল ১০০ বছর আগে রোগ ছড়ানো একটি মশার প্রজাতি যা ডেঙ্গি ও গোদের জীবাণু ছড়ানোর ‘কারিগর’। আর এই মশা উত্তরবঙ্গের তরাই এলাকায় এই মশারই সন্ধান পেলেন গবেষকরা।

প্রায় একশো বছর আগে ভারতে ব্রিটিশ শাসনের সময়ে ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানীদের বইতে উল্লেখ ছিল হিমালয় পাদদেশের হিমাচল থেকে আসাম পর্যন্ত বিভিন্ন পশুপাখি কীট পতঙ্গের কথা। সেখানে গায়ে সাদা পশমের আবরণ দেওয়া মশা স্মোয়ি মসকুইটো-রও উল্লেখ ছিল। ১৯০৮ সালে এই মশা প্রথম আবিষ্কার করেন উইলিয়াম থিওবল্ড নামে এক উদ্ভিদবিজ্ঞানী। কিন্তু ১৯২০ সালের পর থেকে এই মশার অস্তিত্ব আর ভারতে দেখা যায়নি। তবে উত্তরবঙ্গ মেডিক্যালের গবেষক রত্নদীপ সরকার, অভিরূপ সাহা, শুভজিৎ দাস এবং প্রাপ্তি দাসদের গবেষণায় দেখা গেল সেই কুখ্যাত মশা আবার বংশবৃদ্ধি করছে হিমালয়ের কোলে তরাইয়ের জঙ্গলে।

থাইল্যান্ড এলাকায় স্নোয়ি মসকিউটোর অস্তিত্ব এখনও বর্তমান। তবে কীভাবে সেই মশা আবার ভারতে এলো তা নিয়ে এখনও গবেষণা চালাবেন গবেষকরা। সেক্ষেত্রে এই মশার অভিযোজন পরীক্ষা করতে হবে তাদের। সাধারণত স্যাঁতস্যাতে ঝোপ, বাঁশঝাড় এলাকা বেশি পছন্দ এই মশার। সেক্ষেত্রে তরাই এলাকা এদের জন্য আদর্শ। আর সেখানেই ডেঙ্গি ছড়িয়ে মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠেছিল এই শতাব্দী প্রাচীন মশা। গত দুবছর রাজ্যের পার্বত্য এলাকাতেও ডেঙ্গি বেশ প্রভাব ফেলেছিল। তবে তরাই এলাকা ছাড়াও রাজ্যের বাকি অংশে ডেঙ্গির প্রকোপও এই মশার কারণে কী না এখন তা-ই পর্যালোচনায় স্বাস্থ্য দফতর।

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...