Tuesday, March 24, 2026

অমা.নবিক আচরণ কলকাতা বিমানবন্দরে! প্রতিব.ন্ধী মহিলাকে হুইল চেয়ার ছেড়ে হাঁটার নির্দেশ

Date:

Share post:

শুধু অমানবিক বললে কম বলা হবে, নিরাপত্তার নামে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীরা যেটা করলেন তা এক কথায় নিষ্ঠুরতা। হুইলচেয়ারে বসা বিশেষভাবে সক্ষম এক যুবতীকে উঠে দাঁড়াতে বললেন তাঁরা। এবং এরজন্য রীতিমতো জোরাজুরিও করলেন নিরাপত্তা কর্মী। এক্স হ্যাণ্ডেলে নিজের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখেছেন আরুশী সিং নামে ওই যুবতী। তাঁর অভিযোগ, শারীরিক অসুবিধের কথা জানানো সত্ত্বেও বিমানবন্দরের এক কর্মী প্রথমে উঠে দাঁড়াতে বলেন। এখানেই শেষ নয় নিষ্ঠুরতার। দু’পা হাঁটতেও বলা হয় তাঁকে। একবার নয়, পরপর তিনবার। প্রশ্ন, উঠেছে, কেন্দ্রের আওতাধীন একটা আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবে একজন বিশেষভাবে সক্ষম মহিলার সঙ্গে এমন অমানবিক আচরণ করার পরেও নিশ্চুপ কেন কর্তৃপক্ষ। নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

আরও পড়ুন- নাটকের ভর্তুকিতে কেন্দ্রের কোপ! ত্রয়োবিংশ নাট্যমেলার উদ্বোধনে সরব ব্রাত্য

Related articles

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...