Saturday, March 28, 2026

থানায় শিবসেনা নেতাকে এলোপাথাড়ি গুলি বিজেপি বিধায়কের, আহত আরও এক বিধায়ক

Date:

Share post:

থানার ভেতরেই জোটসঙ্গীকে গুলি বিজেপি বিধায়কের। চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে বিজেপি ও শিবসেনা(শিন্ডে গোষ্ঠী) শাসিত মহারাষ্ট্রে। বিজেপি বিধায়ক গণপত গায়কোয়াড়ের গুলিতে গুরুতর আহত অবস্থায় মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন শিবসেনা নেতা মহেশ গায়কোয়াড়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিবসেনা বিধায়ক।

 

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের উল্লাস নগরের হিল লাইন থানায়। শুক্রবার রাতে শিণ্ডে শিবিরের নেতা মহেশ এবং বিজেপি বিধায়ক গণপত তাঁদের সমর্থকদের সঙ্গে নিয়ে থানায় জমি বিবাদ সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। সেখানেই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। আর তার জেরেই মহেশের উপর চার রাউন্ড গুলি চালান বিধায়ক গণপত। বিজেপি বিধায়কের গুলিতে আহত হন শিবসেনা বিধায়ক রাহুল পাতিলও। বর্তমানে দুজনেই আহত অবস্থায় থানের একটি হাসপাতালে চিকিৎসাধীন। থানার মধ্যে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেফতার করা হয়েছে বিজেপি বিধায়ক গণপথকে। বাজেয়াপ্ত হয়েছে বন্দুকটিও।

এদিকে এই ঘটনায় মহারাষ্ট্র রাজনীতিতে ও রীতিমতো শোরগোল শুরু হয়েছে। ঘটনায় বিজেপির পাশাপাশি পুলিশকে তোপ দেখেছেন একনাথ শিণ্ডে শিবিরের মুখপাত্র আনন্দ দুবে। তিনি বলেন, “থানার ভিতরেই এখন গুলি চলছে। ভাবুন, মহারাষ্ট্রে কেমন জঙ্গল রাজ শুরু হয়েছে।” অন্যদিকে, একনাথ সরকারকে একহাত নেন হামলাকারী বিজেপি বিধায়ক গণপত। তিনি বলেন, শিণ্ডে জমানায় মহারাষ্ট্রে অপরাধ বেড়েছে। বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন শিণ্ডে বলেও দাবি করেন গণপত। অবশ্য, নিজের ভুল স্বীকার করেছেন গণপত। এই ঘটনায় আদালতের নির্দেশ তিনি মেনে নেবেন বলেও জানিয়েছেন।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...