Friday, April 3, 2026

দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন বিরাট , জানালেন কোহলির কাছের বন্ধু

Date:

Share post:

দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট কোহলি-অনুষ্কা শর্মার ঘরে । এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বিরাটের কাছে বন্ধু তথা প্রাক্তন ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিলো দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বিরাটপত্নী। কিন্তু সেই নিয়ে বিরাট বা অনুষ্কা কেউ কিছু বলেননি। আর এদিন যেন তারই সিলমোহর দিলেন এবি।

এদিন এক ইউটিউব ভিডিওতে বিরাটকে নিয়ে প্রশ্নের জবাব দেন ডি’ভিলিয়ার্স।সেখানে তিনি বলেন, ‘‘আমি যত দূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। বিরাট পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে। সেই কারণেই প্রথম দুই টেস্টে ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।” এরপরই এবি বলেন, “ আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। অনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।”

আরও পড়ুন- ড্র আইএসএলের প্রথম ডার্বি

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...