Tuesday, June 23, 2026

তৃতীয় বিয়ে ‘অবৈধ’! ৭ বছরের সাজা ইমরান-বুশরা বিবির

Date:

Share post:

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিপাকে পড়ছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এবার ইমরান ও তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী বুশরা বিবিকে (Bushra Bibi) ৭ বছরের কারাদণ্ড দিল পাক আদালত। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাঁর তৃতীয় বিয়েটি ইসলামি মতে অবৈধ।

বুশরা বিবির প্রাক্তন স্বামী খাওয়ার মানেকার অভিযোগ, ইসলামি মতে বিয়ে করেননি ইমরান খান। যেসব বিধি মেনে পুনর্বিবাহ হয় হয়, সেই সবগুলিই নাকি লঙ্ঘন করেছেন ৭১ বছরের পাক রাজনীতিক। বুশরার প্রাক্তন স্বামীই সস্ত্রীক ইমরানের বিরুদ্ধে মামলাটি রুজু করেছিলেন। বুশরা বিবির প্রাক্তন স্বামীর আরও অভিযোগ, বিবাহবিচ্ছেদ হওয়ার আগেই তাঁর তৎকালীন স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছিলেন ইমরান।

রায় ঘোষণার সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন ইমরান এবং বুশরা।  বিচারক সাত বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ইমরান এবং বুশরাকে ৫ লক্ষ টাকা (পাকিস্তানি মুদ্রায়) জরিমানার নির্দেশও দিয়েছেন। ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত চারটি মামলায় দোষী সাব্যস্ত হলেন ইমরান খান। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছেন তিনি। সম্প্রতি তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত করে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের বিশেষ আদালত। তোষাখানা মামলায় জেলের সাজা পেয়েছেন বুশরা বিবিও। ইমরান বা তাঁর স্ত্রী, কেউই আগামী ১০ বছরের জন্য কোনও সরকারি পদে বসতে পারবেন না। পাশাপাশি, পাকিস্তানি মুদ্রায় তাঁদের প্রায় ৭৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। দেশের গোপন তথ্য পাচারের অভিযোগেও কারাদণ্ড হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন- পর্ষদকে কালিমালি.প্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রশ্ন ফাঁ.সের চেষ্টা, অ.ভিযোগ পর্ষদ সভাপতির

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...