Monday, April 6, 2026

মিশন লোটাস: কেজরির পর এবার মন্ত্রী অতীশীর বাড়িতে দিল্লি পুলিশ

Date:

Share post:

শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ দেওয়ার পর রবিবার মন্ত্রী অতীশীর বাড়িতে হাজির হল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে নোটিশ দিতেই এদিন তাঁর বাড়িতে আসেন দিল্লি পুলিশের আধিকারিকরা। যদিও সেই সময় মন্ত্রী বাড়িতে না থাকায় নোটিশ না দিয়েই ফিরে যান তাঁরা।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। সোশ্যাল মিডিয়াতে দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন, ৭ জন আপ বিধায়ককে ২৫ কোটি টাকার লোভ দেখিয়ে দল ছাড়তে চাপ দেওয়া হচ্ছে। এমনকি ওই আপ বিধায়কদের বলা হয়েছে কিছুদিনের মধ্যেই কেজরিওয়াল গ্রেফতার হবেন এবং দিল্লির সরকার পড়ে যাবে। কেজরিওয়ালের পাশাপাশি একই অভিযোগ করেন দিল্লির আপ সরকারের মন্ত্রী অতীশীও। এই অভিযোগের জেরেই কেজরির পর অতীশীর বিরুদ্ধে সক্রিয় হল অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশ।

উল্লেখ্য, গতকাল কেজরির বাসভবনে প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করার পরে তাঁকে নোটিস দিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। নোটিসে কেজরির করা অভিযোগের বিষয়ে তিনদিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। অবশ‌্য কেজরি সেই সময় বাসভবনে ছিলেন না। পরে এ বিষয়ে তিনি বলেন, “দিল্লি পুলিশের প্রতি আমার সহানুভূতি রয়েছে। তাদেরকে অপরাধ রোখার বদলে নাটক করার জন্য বাধ্য করা হচ্ছে।” কেজরির বাড়িতে পুলিশ পাঠানো নিয়ে আপের পক্ষ থেকে সোশ‌াল মিডিয়ায় বলা হয়েছে, “মোদি, কেজরিওয়ালের বাড়িতে তামাশা করার জন্য পুলিশ পাঠিয়েছে। বিজেপির পুলিশ একটা প্রশ্নেরও জবাব দিতে পারেনি। কোন আইনে এমন নোটিস লেখা হয়েছে যা শুধুমাত্র ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকেই দেওয়া যায়!” এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আবগারি দুর্নীতি মামলায় শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আপ সুপ্রিমোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ইডি জানিয়েছে, পাঁচ বার সমন জারি করার পরেও কেজরিওয়াল তাদের সামনে হাজির হননি। মামলাটির শুনানি আগামী ৭ ফেব্রুয়ারি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...