Monday, April 13, 2026

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ, পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া। এদিন দ্বিতীয় টেস্ট ম্যাচের একদিন বাকি থাকতেই ইংরেজদের ১০৬ রানে হারালো রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রবীচন্দ্রন অশ্বিন।

ইংল্যান্ডের সামনে ৩৯৮ রানের টার্গেট রাখে টিম ইন্ডিয়া। সেই রান তারা করতে নেমে ২৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। গতকাল শুরুতেই ২৮ রানে আউট হন বেন ডাকেট। তৃতীয় দিনে ইংরেজদের হয়ে ক্রিজে ছিলেন জ্যাক ক্রলি এবং রেহান আহমেদ। জ্যাক ক্রলি রান পেলেও, রেহান ২৩ রানেই ফিরে যান। ৭৩ রান করেন জ্যাক। ২৩ রান করেন ওলি পপ। জো রুট করেন ১৬ রান। জনি ব্রিস্টো করেন ২৬ রান। অধিনায়ক বেন স্টোকস করেন ১১ রান। বেন ফোকস এবং টম হ্যার্টলি দু’জনেই করেন ৩৬ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রবীচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন মুকেশ কুমার, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ফলাফল ১-১।

আরও পড়ুন- এএফসি এশিয়ান কাপে কেন ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া? মুখ খুললেন স্টিম্যাচ

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...