Saturday, June 20, 2026

সাইক্লোন-অ্যান্টি সাইক্লোনের লড়াই, শীতে গরমের অস্বস্তি কতদিন থাকবে

Date:

Share post:

একদিকে বঙ্গোপসাগরের ওপর সাইক্লোন, অন্যদিকে বাংলাদেশের ওপর অ্যান্টি-সাইক্লোনিক প্রেসার। এই দুইয়ের জেরে সোমবার থেকে অস্বস্তিকর পরিস্থিতিতে বাংলার মানুষ। মঙ্গলবারই এর জেরে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃষ্টি শেষেও আপেক্ষিক আর্দ্রতার জন্য তাপমাত্রা আর নামবে না, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। যদিও উত্তরবঙ্গের জন্য বৃষ্টির এখনই কোনও পূর্বাভাস নেই।

বঙ্গোপসাগরে বেশ কিছুদিন ধরেই ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল। যার জেরে জানুয়ারির শেষে হঠাৎই এক ধাক্কায় তাপমাত্রা বেড়ে যায় রাজ্যে। এবার বাংলাদেশের ওপর একটি অ্যান্টি-সাইক্লোন লাইন তৈরি হয়েছে। যার রেখা ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত। ক্রমশ শক্তিশালী হচ্ছে সেই রেখা। এর ফলে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে প্রত্য়ক্ষ সংঘাতে অ্যান্টি-সাইক্লোন। আর তারই প্রভাবে বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের মূলত চার জেলা।

দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দুর্যোগ কেটে গেলেও তাপমাত্রা খুব একটা কমবে না। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী ছিল ২৯ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। দুর্যোগ কেটে গেলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি থাকার পূর্বাভাস।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...