Saturday, April 18, 2026

রাজ্যের ৪ জেলার ৬ জায়গায় একসঙ্গে তল্লাশি ইডির

Date:

Share post:

আবারও রাজ্যে ইডির হানা। রাজ্যের ৪ জেলার ৬ জায়গায় একসঙ্গে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, হুগলির চুঁচুড়া, মুর্শিদাবাদের বহরমপুর ও সল্টলেক। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ঝাড়গ্রামে এক ডব্লুবিসিএস অফিসারের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডি। আবার ধনেখালির প্রাক্তন বিডিওর সল্টলেকের ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে ইডি। অন্যদিকে হুগলির চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডি কর্তারা। তবে যাঁকে ইডি কর্তার খুঁজছেন তিনি সেই ব্যবসায়ী নয় বলেই জানা গিয়েছে। এছাড়া মুর্শিদাবাদের বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতেও হানা ইডি আধিকারিকদের।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, ১০০ দিনের কাজের মামলায় এই তল্লাশি অভিযান । জানা গিয়েছে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে হুগলির ধনেখালি ও মুর্শিদাবাদের বেলডাঙায় মোট ৫টি এফআইআর দায়ের হয়। এফআইআরগুলিতে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তোলা হয়।মূলত দু ধরণের অভিযোগ তোলা হয়েছে। একদিকে যেমন ভুয়ো জব কার্ড তৈরি করে অনেকের কাছে টাকা পাঠানো হয়েছে। পরিবর্তে এমন অনেকে রয়েছেন, যাঁরা কাজ করেও টাকা পাননি। আবার ভুয়ো বিল তৈরি করেও তার মাধ্যমে টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...